সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বেতন ছাড়ের দাবিতে আমরণ অনশনে ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

ওয়েব সিরিজে ঈসা আ.-এর চরিত্র 'বিকৃতি', বিশ্বজুড়ে নিন্দার ঝড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ।।

মার্কিন বিনোদনধর্মী প্রতিষ্ঠান নেটফ্লিক্স নবি হজরত ঈসা আ.-কে নিয়ে বিতর্কিত দু’টি ওয়েব সিরিজের ট্রেইলার প্রকাশের পর থেকে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। কমতে শুরু করেছে তাদের সাবস্ক্রাইবার। ইতোমধ্যেই আনফলো করেছে বিশ্বের হাজারো মুসলিম ও খ্রিস্টান অনুসারীরা।

জানা যায়, সম্প্রতি মার্কিন এ বিনোদনধর্মী প্রতিষ্ঠান ওয়েব সিরিজ ‘মাসিহ’তে নবি ঈসা আ. কে দাজ্জালের স্থানে রেখে চিত্রিত করেছে। অন্যদিকে ক্রিসমাস স্পেশাল মুভি ‘দ্য ফার্স্ট টেম্পটেশন অফ ক্রাইস্ট’ এ নেটফ্লিক্স ঈসা নবিকে সমকামী হিসেবে উপস্থাপন করেছে।

নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘মাসিহ’ তে মধ্যপ্রাচ্যের সিরিয়ার বিভিন্ন জায়গায় তাকে দেখা যায়। অশ্চর্যসব কাণ্ড করে বেড়ায় সে। দেশজুড়ে ধর্মীয় আন্দোলনের ডাক দেন তিনি। মানুষ তার অলৌকিক কাণ্ড দেখে হতবাক হয়। মানুষ দেখে কখনো সে পানির উপর হাঁটছে, কখনো বাতাসের প্রচণ্ড ঝড় তৈরি করছে। কখনো সে আকাশে উড়ছে।

এসব দেখে মানুষ তার ভক্ত হতে শুরু করে। সরকার এটাকে দেশের অবস্থার অবনতি হিসেবে দেখে তাকে গ্রেফতার করে। কিন্তু সে জেলখানা থেকে হাওয়া হয়ে যায়। এভাবে মাসিহ নাম দিয়ে তার মাধ্যমে দাজ্জালের কিছু নমুনা দেখিয়ে নেটফ্লিক্স ঈসা আ. কে দাজ্জালের রূপ দেয়ার চেষ্টা করছে বলে অনেকেই অভিযোগ করছে।

টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। অবিলম্বে এ সিরিজগুলো নিষিদ্ধ করার আহ্বানও জানিয়েছে কয়েকটি সংগঠন।

হিদায়াতি নামে একজন লিখেছেন, ‘নেটৈফ্লিক্স অসম্ভব মিথ্যা সিরিজ রচনা করছে। দাজ্জাল একজন মাসিহ কখনোই নয়। তারা ভুল ধারণা দিচ্ছে মানুষকে। বিভ্রান্ত করার চেষ্টা করছে।’

‘অথচ যিশু (হযরত ঈসা আ.) একজন নবি। তিনি দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন। আর দাজ্জাল মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। ঈসা আ. মানুষকে সত্য পথ দেখাবে, আর দাজ্জাল মানুষকে পথভ্রষ্ট করবে। সুতরাং নেটফ্লিক্সের এ ধরণের মিথ্যা সিরিজ তৈরি থেকে বিরত থাকা উচিত।’ যোগ করেন হিদায়েতি।

মার্কিন বিনোদনধর্মী এ প্রতিষ্ঠান তাদের অন্য আরেকটি ওয়েব সিরিজ ‘দ্য ফার্স্ট টেম্পটেশন অফ ক্রাইস্ট’ এ নবি ঈসা আ. কে সমকামী হিসেবে উপস্থাপন করার মত দু:সাহস দেখিয়েছে।

খৃস্টানরা মুভির নির্মাতা গ্রুপকে আইনের কাঠগড়ায় দাঁড় করানোরও হুমকি দেয়। ১.৪ মিলিয়নেরও বেশি মানুষ নেটফ্লিক্সকে মুভিটি সরিয়ে নেয়ার জন্য একটি অনলাইন পিটিশনে স্বাক্ষর করে। পরে মুভিটির নির্মাতা গ্রুপ ‘পোর্টা ডস ফান্ডোস’ দুঃখ প্রকাশ করে। নেটফ্লিক্স থেকে তাদের মুভিটি সরিয়ে দেয়ার কথা বলে।

পাকিস্তানি পত্রিকা প্রো পাকিস্তানের বরাতে জানা যায়, নবি ঈসা কে নিয়ে এর আগেও নেটফ্লিক্স বিতর্কিত মুভি তৈরি করেছিলো। দ্য এক্সোরিস্ট ও দ্য ওম্যান এর অন্যতম।

সূত্র:দ্যা মুসলিম ইনফরমেশন, প্রো পাকিস্তান।

-এটি/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ