বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

ময়মনসিংহে সড়কে পথচারী আহত; আশঙ্খাজনক অবস্থায় হাসপাতালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন বাপ্পি
ময়মনসিংহ থেকে

ময়মনসিংহের কেওয়াটখালী এলাকায় এক নারী পথচারী রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা অটো বাইকের ধাক্কায় গুরুতর আহত হয়ে আশঙ্খাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

আজ সকাল সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের কেওয়াটখালী এলাকায় এ ঘটনা ঘটে।

মোছা. রাবিয়া খাতুন (৪০) নামের ওই নারী ময়মনসিংহ সদর থারনার পাওয়ার হাউজ কলোনিতে বসবাস করেন।

আহতের স্বামী ইব্রাহিম খলিল আওয়ার ইসলামকে বলেন, আমি পক্ষাঘাতগ্রস্ত তাই আমার স্ত্রীকে বাজার করতে পাঠাই। বাজার করে যখন রাস্তা পার হয় তখন এক অটো এসে ধাক্কা দেয় তাকে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মো. শামছুল আলম বলেন, এই রোডে প্রতিনিয়তই এমন দুর্ঘটনা ঘটে। আমরা মিডিয়ার মাধ্যমে প্রশাসনের কাছে এবং সিটি কর্পোরেশনের কাছে খুব দ্রুত রাস্তা পারাপারের জন্য একটি ফুটওভার ব্রীজের আবেদন করছি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ