শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

বিজয় দিবসে হেমায়েতপুরে লেখক ফোরামের কর্মশালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার মহান বিজয় দিবসে বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের আয়োজনে তরুণদের জন্য দিনব্যাপী লেখালেখির বুনিয়াদি কর্মশালা অনুষ্ঠিত হবে ঢাকার পাশে হেমায়েতপুরে।

জামিয়া সিদ্দীকিয়া (যাদুরচর মাদরাসা) যাদুরচরে আয়োজিত এই কর্মশালা সকাল ৯টায় শুরু হয়ে চলবে সন্ধ্যা পর্যন্ত। সার্বিক ব্যবস্থাপনায় থাকবে শিক্ষার্থীদের সংগঠন ‘আমরা এক কাফেলা’।

প্রধান অতিথি থাকবেন যাদুরচর মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী। প্রধান আলোচক থাকবেন বিশিষ্ট আলেম লেখক মুহাম্মদ যাইনুল আবিদীন।

‘আমরা এক কাফেলা’র সভাপতি মুফতী আবদুল্লাহ ফিরোজীর সভাপতিত্বে বিষয়ভিত্তিক আলোচনা করবেন বার্তা২৪ ডটকমের বিভাগীয় সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ, ঢাকা টাইমসের বার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সাধারণ সম্পাদক মুনীরুল ইসলাম, মিডিয়া ব্যক্তিত্ব গাজী মুহাম্মদ সানাউল্লাহ, মাদরাসাতুল মানসুর বাংলাদেশের মুহতামিম মুহিউদ্দীন কাসেমী, দৈনিক কালের কণ্ঠের সহসম্পাদক আতাউর রহমান খসরু এবং দৈনিক সময়ের আলোর বিভাগীয় সম্পাদক আমিন ইকবাল।

ইতোমধ্যে কর্মশালায় অংশ নিতে শতাধিক শিক্ষার্থী নিবন্ধন সম্পন্ন করেছেন। সার্বিক যোগাযোগ: ০১৭৩৮০৮৪৫৯২, ০১৯২৫৯১২৪০৫।

প্রসঙ্গত, তরুণদের লেখালেখিতে আগ্রহী এবং যোগ্য করে গড়ে তুলতে সম্প্রতি উদ্যোগ নেয় লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম। ইতোমধ্যে ঢাকা ও ঢাকার বাইরে বেশ কিছু বুনিয়াদি কর্মশালা সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন স্থানে চাহিদা তৈরি হওয়ায় এ ধরনের কর্মশালা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ফোরামের দায়িত্বশীলেরা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ