সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

ঢাকার দুই সিটিতে একক প্রার্থী দেওয়ার পরিকল্পনা জিএম কাদেরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পাটির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, আসন্ন ঢাকা দুই সিটি করপোরেশন নির্বাচনে এককভাবে প্রার্থী দেবে জাতীয় পার্টি। এজন্য দলের পক্ষ থেকে নেতাকর্মীদের সাথে আলাপ আলোচনা চলছে।

রোববার (১৫ ডিসেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি ঢাকার (আরডিজেএ) নবনির্বাচিত নেতাদের সংঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। সংকট কাটাতে সব ধরণের গণমাধ্যমে বিজ্ঞাপন বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, আরডিজেএ সভাপতি মোকছুদার রহমান মাকসুদ, সহসভাপতি হিলালী ওয়াদুদ চৌধুরী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইমরুল কাওসার ইমন, অর্থ সম্পাদক সিরাজুস সালেকিন,দপ্তর সম্পাদক আখতারুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক আরিফ চৌধুরী পলাশ, কার্যনিবাহী সদস্য মাহবুব মমতাজী ও শাফিউল আল ইমরান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ