সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সড়ক প্রশস্থকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ শিক্ষা কারিকুলামের পরিমার্জন চলমান, ২০২৮ সালে বাস্তবায়নের পরিকল্পনা চলতি মাসেই দেওয়া হবে এইচএসসির প্রবেশপত্র, কোন জেলায় কবে

সুদানের সাবেক প্রেসিডেন্টকে দুর্নীতির দায়ে দুই বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুদানের রাজধানী খার্তুমের এক আদালত শনিবার দেশটির সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে দুর্নীতির দায়ে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন।

আদালতে ৭৫ বছর বয়সী আল-বশির দুর্নীতি এবং বৈদেশিক মুদ্রার অবৈধ দখলের দায়ে দোষী সাব্যস্ত হন। খবর তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির।

এদিন দেশটির এই সাবেক প্রেসিডেন্টের সমর্থকরা বিচার চলাকালে আদালত অধিবেশন থেকে বিচারকদের সরানোর দাবিতে স্লোগান দিয়ে বিচারকাজ বিঘ্নিত করে।

আল-বশির ৩০ বছর সুদান শাসন করেন। কিন্তু তার বিরুদ্ধে দেশজুড়ে কয়েক মাসের বিক্ষোভের মুখে গত এপ্রিল মাসে ক্ষমতা ছাড়তে বাধ্য হন তিনি।

ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বাসা থেকে ৭০ লাখ মিলিয়ন ইউরো, তিন লাখ ৫১ হাজার ডলার এবং ৫০ লাখ সুদানিজ পাউন্ড জব্দ করে কর্তৃপক্ষ।

আইনজীবীরা আল-বশিরকে দুর্নীতি, বিদেশি মুদ্রা দখল ও অবৈধভাবে উপহার গ্রহণের দায়ে অভিযুক্ত করেন। তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বন্দি ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ