মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
১৫ আগস্ট জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান ২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট

হিন্দুত্ববাদী এজেন্ডা নিয়ে অগ্রসর হচ্ছে মোদি সরকার : ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারতে নরেন্দ্র মোদির সরকার পরিকল্পিতভাবে হিন্দুত্ববাদী এজেন্ডা নিয়ে অগ্রসর হচ্ছে। বুধবার বিক্ষোভ, প্রতিবাদ উপেক্ষা করে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষে নাগরিকত্ব বিল পাস হওয়ার পর ইমরান এই মন্তব্য করেন। খবর দ্য ডন।

খবরে বলা হয়েছে, টুইটারে ব্যক্তিগত ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে ইমরান খান লিখেছেন, মোদি সরকারের যুগে ভারত পরিকল্পিতভাবে হিন্দুত্ববাদী এজেন্ডা নিয়ে অগ্রসর হচ্ছে। ভারত অধিকৃত কাশ্মির একীভূতকরণ ও অবরুদ্ধ করে রাখার মাধ্যমে যার শুরু হয়েছে। এরপর তারা আসামে ২০ লাখ ভারতীয় মুসলমানকে নাগরিকত্ব তালিকা থেকে বাদ দিয়েছে। এরপর এসেছে নাগরিকত্ব সংশোধনী বিল।

আরেক টুইটে ইমরান খান লিখেছন, এর সাথে চলছে মুসলমান ও অন্য সংখ্যালঘুদের গণধোলাই।

পাকিস্তানের প্রধানমন্ত্রী হুশিয়ারি দিয়ে বলেছেন, বিশ্বকে অবশ্যই বুঝতে হবে যে, নাৎসী জার্মানির শ্রেষ্ঠত্ববাদী এজেন্ডাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ ডেকে এনেছে। মোদির হিন্দুত্ববাদী এজেন্ডা সাথে পরমাণু শক্তিধর পাকিস্তানের প্রতি হুমকি বড় ধরণের রক্তপাতের দিকে নিয়ে যাবে এবং বিশ্বের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ