শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

পেঁয়াজ ছাড়া রান্না হলে আ. লীগ ছাড়াও দেশ চলবে: রাঙ্গা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পেঁয়াজ ছাড়া রান্না হলে আওয়ামী লীগ ছাড়াও দেশ চলবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।

সোমবার রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা অডিটোরিয়ামে জাপার অঙ্গসংগঠন জাতীয় কৃষক পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, দেশের দ্রব্যমূল্য অসহনীয় পর্যায়ে চলে গেছে। মানুষ আজ ভালো নেই। পেঁয়াজ কিনতে গিয়ে মানুষকে হিমশিম খেতে হচ্ছে। পেঁয়াজ ছাড়া অনেকে রান্নার কথা বলেছেন। পেঁয়াজ ছাড়া রান্না হলে চাল ছাড়াও ভাত হবে। তাহলে আওয়ামী লীগ ছাড়াও দেশ চলবে।

পেঁয়াজের ক্রমাগত মূল্যবৃদ্ধিতে সম্প্রতি এক বক্তব্যে দেশের জনগণকে পেঁয়াজ ছাড়া রান্না করার পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পরামর্শের জবাবে রাঙ্গা এমন মন্তব্য করেন।

মসিউর রহমান রাঙ্গা বলেন, এখন পেঁয়াজ সিরিয়া ও পাকিস্তান থেকে আমদানি করা হচ্ছে। এ পাকিস্তান নিয়ে এত কিছু, এখন পাকিস্তান থেকেই পেঁয়াজ আনা হয়।

পেঁয়াজ উৎপাদকারী একভাগ কৃষকও মৌসুমে ন্যায্য মূল্য পায়নি দাবি করে রাঙ্গা বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ কৃষকের প্রকৃত বন্ধু ছিলেন। তিনি ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছিলেন। এরশাদের আমলে চালের কেজি ৬টাকা ছিল, তবু কৃষকরা সুখেই ছিল। কিন্তু এখন চালের দাম ধরাছোঁয়ার বাইরে, তবুও কৃষকরা পণ্যের দাম পায় না।

তিনি বলেন, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, আমরা বাঁচবো। এজন্য কৃষকের ন্যায্য দাবি আদায়ে কৃষক পার্টিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

জাতীয় কৃষক পার্টির সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপার সভাপতিত্বে সম্মেলন আরও বক্তব্য রাখেন জাপার প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতী, প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন ও প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ প্রমুখ।

সম্মেলন পরিচালনা করেন কৃষক পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবিএম লিয়াকত হোসেন চাকলাদার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ