শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

দুর্নীতির বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সকল ধরনের দুর্নীতির বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার সকালে ১১টায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে এসে আমরা শপথ নিয়েছি যে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য জনগণের যে সংগ্রাম তা অব্যাহত রাখবো’।

বিএনপির মহাসচিব বলেন, আন্তর্জাতিক দুর্নীতি দমনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের যে দুর্নীতি গ্রাস করছে তার বিরুদ্ধে জনগণের রুখে দাঁড়ানো দরকার। দুর্নীতি শুধু আর্থিক দুর্নীতি হয় না। সামাজিক দুর্নীতি, রাজনৈতিক দুর্নীতি সবচেয়ে বড় দুর্নীতির মধ্যে পড়ে। আমাদের দেশে সমস্ত দুর্নীতি শুরু হয়েছে। আজকে আর্থিক দুর্নীতি এমন এক পর্যায়ে গিয়েছে, যেখানে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও সংসদ সদস্যের মধ্যে বাক-বিতণ্ডা হচ্ছে।

তিনি বলেন, আমরা দেখেছি শুদ্ধি অভিযানের নাম করে ছোটখাটো দুর্নীতির সঙ্গে যারা জড়িত শুধু তাদেরকে গ্রেফতার করা হয়েছে। যারা বড় দুর্নীতিবাজ, রুই কাতলা। সমস্ত সমাজকে গ্রাস করছে তাদের সম্পর্কে কিছু আলোচনা হচ্ছে না। বাংলাদেশের অর্থনীতিকে দুর্নীতির মাধ্যমে প্রায় ধ্বংস করে ফেলা হয়েছে।

‘একটি-দুটি সেক্টরে নয়। শেয়ারবাজার দুর্নীতি, ব্যাংক কেলেঙ্কারি, বিদ্যুতের পাওয়ার প্ল্যান্ট দুর্নীতি, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি। এগুলো এমন পর্যায়ে পৌঁছেছে, বাংলাদেশের অর্থনীতি এখন প্রায় শূন্যের কোঠায় এসে পৌঁছেছে’।

তিনি আরও বলেন, দুর্নীতির সবচেয়ে বড় কারণ, দুর্নীতির মাধ্যমে নির্বাচন প্রক্রিয়াকে ধ্বংস করে দিয়ে বর্তমান সরকার ক্ষমতা দখল করে আছে। এই বিষয়ে জনগণের সচেতন হয়ে উঠছেন। তারা প্রতিবাদ করছেন। সকল ধরনের দুর্নীতি প্রতিরোধ করার জন্য তারা ঐক্যবদ্ধ হচ্ছে।

এসময় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সভাপতি মামুন আহমেদ, সাধারণ সম্পাদক নায়ক হেলাল খান, সহ-সভাপতি জাহেদুল আলম হিটোসহ জাসাসের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ