মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিশুরা ঠিকভাবে বিকশিত হলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আল-আজহার থেকে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এমফিল পেলেন দুর্গাপুরের মুনিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো অর্থ নেই: পেজেশকিয়ান বাংলাদেশ ও মন্টিনেগ্রোর মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের তাগিদ মক্কা চুক্তির আওতায় সৌদিতে সেনা মোতায়েনে তুরস্ক ও পাকিস্তানের সম্মতি দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস মৌলভীবাজার জেলা কাউন্সিলের আগে জমিয়তের উপজেলা কমিটি গঠনের নির্দেশ নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত

এবার পুরান ঢাকায় চক্রাকার বাস সার্ভিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, চলতি মাসের শেষ সপ্তাহে পুরান ঢাকায় পরীক্ষামূলকভাবে চক্রাকার বাস সার্ভিস চালু করা হবে।

সোমবার দুপুরে নগর ভবনে অনুষ্ঠিত বাস রুট রেশনালাইজেসন বিষয়ে গঠিত স্টিয়ারিং কমিটির এক সভায় তিনি এ কথা বলেন।

মেয়র সাঈদ খোকন বলেন, জাতীয় নির্বাচন এবং ডেঙ্গু পরিস্থিতির কারণে এ কমিটির সভা চললেও কার্যক্রম কিছুটা স্তিমিত হয়ে পড়েছিল। তবে এখন পুরোদমে কাজ চলছে। আশা করছি আগামী মার্চ মাস নাগাদ বাস রুট সংখ্যা চূড়ান্ত করা সম্ভব হবে।

তিনি বলেন, চলতি মাসের শেষ সপ্তাহে বাস মালিকদের শীর্ষ নেতৃবৃন্দের সাথে এসব বিষয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হবে। এ সভায় আলোচিত বিষয়গুলো নিয়ে পরবর্তীতে সকল বাস মালিকদের নিয়ে আরেকটি সভা করা হবে। সভায় এ বিষয়ে তাদের অবহিত করে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এ সময় নির্ধারিত ২ বছর সময়কালের মধ্যে পাইলট প্রকল্প নগরবাসীর কাছে দৃশ্যমান করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন মেয়র।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ