মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিশুরা ঠিকভাবে বিকশিত হলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আল-আজহার থেকে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এমফিল পেলেন দুর্গাপুরের মুনিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো অর্থ নেই: পেজেশকিয়ান বাংলাদেশ ও মন্টিনেগ্রোর মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের তাগিদ মক্কা চুক্তির আওতায় সৌদিতে সেনা মোতায়েনে তুরস্ক ও পাকিস্তানের সম্মতি দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস মৌলভীবাজার জেলা কাউন্সিলের আগে জমিয়তের উপজেলা কমিটি গঠনের নির্দেশ নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত

আইন করে নারী নির্যাতন বন্ধ হবে না: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারী নির্যাতনের বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু আইন করে সমাজের এ রোগ বন্ধ করা সম্ভব নয়।

সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়ার ১৩৯তম জন্মবার্ষিকী ও ৮৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠাতে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমরা আইন করেছি। কিন্তু শুধু আইন কার্যকরের মাধ্যমে সবকিছু হবে না। নারী-পুরুষ সবাইকে সচেতন হতে হবে। যেন কেউ এ ধরনের নির্যাতনের শিকার না হয়।

‘জীবনের সর্বক্ষেত্রে নারীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য বিশেষ মনোযোগের প্রয়োজন,’ যোগ করেন প্রধানমন্ত্রী।

নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসা ইন্দিরা ও সচিব কামরুন নাহার।

এর আগে, প্রধানমন্ত্রী চলতি বছরে ‘বেগম রোকেয়া পদক’ পাওয়া বিশিষ্ট পাঁচ নাগরিকের হাতে পুরস্কার তুলে দেন। পদক প্রাপ্তরা হলেন- বেগম সেলিনা খালেক, অধ্যক্ষ শামসুন নাহার, ড. নুরুননাহার ফয়জননেসা (মরণোত্তর), পাপড়ি বসু এবং বেগম আখতার জাহান। পদকপ্রাপ্তদের মধ্য থেকে অনুষ্ঠানে বেগম সেলিনা খালেক বক্তব্য রাখেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ