শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

মাদকাসক্ত স্বামীর হাতে গর্ভবতী স্ত্রীসহ দুই সন্তান খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুর শহরের কামালকাছনা এলাকায় মাদকাসক্ত এক স্বামীর হাতে খুন হয়েছেন তার গর্ভবতী স্ত্রী ও দুই সন্তান। পুলিশ বলেছে, গত রাতে কোনো এক সময় আব্দুর রাজ্জাক (৩৮) নিজ স্ত্রী-সন্তানদের খুন করেন।

নিহতরা হলেন, আব্দুর রাজ্জাকের স্ত্রী আসিফা আক্তার রত্না (৩২), তাদের তিন বছরের মেয়ে নেহা ও এক বছরের ছেলে নিশাত। রংপুর মহানগর পুলিশের উপ কমিশনার কাজি মুত্তাকি ইবনু মিনান নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে আজ (৮ ডিসেম্বর)  দুপুর ১টার দিকে বাড়ি থেকে লাশগুলো উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

খুনে জড়িত সন্দেহে স্থানীয় লোকজন রাজ্জাককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

উপ কমিশনার মিনান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজ্জাক খুনের কথা স্বীকার করেছে। সে প্রথমে তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে। একই কায়দায় দুই সন্তানকেও হত্যা করে সে। এর পর সে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়। পারিবারিক কলহ থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে জানায় পুলিশ।

ওই পারিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, রাজ্জাক মাদকাসক্ত। নিহত রত্নার বড়ভাই এসএম আব্দুর রশিদ বলেন, তার বোনকে নির্যাতন করা হতো। মাদক ছেড়ে রিকশা কেনার কথা বলে রাজ্জাক তার কাছে ৭০ হাজার টাকা ধার নিয়েছিল। কিন্তু অনেকবার টাকা চাওয়ার পরও সে তা পরিশোধ করেনি।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ