মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিশুরা ঠিকভাবে বিকশিত হলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আল-আজহার থেকে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এমফিল পেলেন দুর্গাপুরের মুনিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো অর্থ নেই: পেজেশকিয়ান বাংলাদেশ ও মন্টিনেগ্রোর মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের তাগিদ মক্কা চুক্তির আওতায় সৌদিতে সেনা মোতায়েনে তুরস্ক ও পাকিস্তানের সম্মতি দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস মৌলভীবাজার জেলা কাউন্সিলের আগে জমিয়তের উপজেলা কমিটি গঠনের নির্দেশ নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত

রাজধানীতে হঠাৎ দুই বাসে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর কারওয়ান বাজারে হঠাৎ একটি বাসে আগুন জ্বলতে দেখা যায়। কিভাবে বাসটিতে আগুন লাগে তা তাৎক্ষণিকভাবে কেউ জানাতে পারেনি।

শনিবার বিকাল আনুমানিক সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। কারওয়ান বাজারে সিএ ভবনের সামনের রাস্তায় বাসে এই আগুন লাগে। এ ঘটনায় কোনও হতাহতের খবর জানা যায়নি।

এদিকে প্রায় একই সময় রাজধানীর কুর্মিটোলায় একটি বিআরটিসির বাসে আগুন লাগে। ওই বাসটিতেও আগুন লাগার কোনও কারণ জানা যায়নি। হতাহতেরও খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, কারওয়ান বাজারের বাসটি ট্রাস্ট পরিবহণের ছিল। দুটি বাসে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগে।

-এএ