মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিশুরা ঠিকভাবে বিকশিত হলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আল-আজহার থেকে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এমফিল পেলেন দুর্গাপুরের মুনিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো অর্থ নেই: পেজেশকিয়ান বাংলাদেশ ও মন্টিনেগ্রোর মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের তাগিদ মক্কা চুক্তির আওতায় সৌদিতে সেনা মোতায়েনে তুরস্ক ও পাকিস্তানের সম্মতি দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস মৌলভীবাজার জেলা কাউন্সিলের আগে জমিয়তের উপজেলা কমিটি গঠনের নির্দেশ নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত

বিএনপির ক্ষমতায় আসার স্বপ্ন পূরণ হবে না: ওবায়েদুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আদালতকে রণাঙ্গনে পরিণত করে বিএনপির ক্ষমতায় আসার স্বপ্ন কখনো পূরণ হবে না। বিরোধিতার নামে যে কোনো ধরনের ষড়যন্ত্র কঠোর হস্তে দমন করা হবে।

আজ শনিবার দুপুরে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি এসব বলেন। উদ্বোধনী পর্ব শুরুর আগে সামনের সারিতে বসা নিয়ে উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দীনের অনুসারী এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী আতাউর রহমানের অনুসারীদের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোঁড়াছুড়ির ঘটনা ঘটে।

তবে, কেউ হতাহত হয়নি। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকেল ৩টায় শুরু হওয়া সম্মেলনের দ্বিতীয় পর্বে নেতৃত্ব নির্বাচন পর্বে নেতৃত্ব দেন দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আব্দুল মতিন খসরু, কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম ও মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ কেন্দ্রীয় নেতারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ