বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি মধুপুর মাদরাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলাহি ইজতেমা বৃহস্পতিবার শুরু ফ্যাসিবাদের আস্ফালন বেড়েছে, দায় সরকারের: গাজী আতাউর রহমান পুরনো ফ্যাসিবাদ ফিরবে না, নতুন ফ্যাসিবাদেরও জন্ম হবে না: আমিরে মজলিস ইসরায়েলের বিরোধিতা করায় আমিরাতের কবিকে নির্যাতনে হত্যা! গীতা, বেদ, বাইবেলও ডিজিটাল সংরক্ষণ করবে দারুল উলুম দেওবন্দ! ছাত্রশক্তির সাধারণ সম্পাদকের ওপর হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সব শিক্ষার্থীর বায়োমেট্রিক হাজিরা নেবে দারুল উলুম হাটহাজারী হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু  বৃহস্পতিবার বসুন্ধরা মারকাজে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

পেট্রোবাংলা ভবনের আগুন নিয়ন্ত্রণে, নেই অগ্নি নির্বাপণ ব্যবস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় তেল কোম্পানির পেট্রোবাংলা ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে সকাল ১০টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্মণ জানান, ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট নয়। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দেবাশীষ বর্মণ জানান, এত বড় এবং গুরুত্বপূর্ণ একটি ভবনে অগ্নি নির্বাপণের জন্য কোনো ব্যবস্থা ছিল না। আগুনের তীব্রতা বড় হলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছিল।

এর আগে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

তবে পেট্রোবাংলার জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, ভবনের ১৪ তলায় সিলেট গ্যাস ফিল্ডের লিয়াজো অফিস থেকে আগুনের সূত্রপাত হয়।

উল্লেখ্য, পেট্রোবাংলা সরকারি মালিকানাধীন বাংলাদেশের জাতীয় তেল কোম্পানি। এটি বাংলাদেশে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান, উত্তোলন, পরিশোধন, ও বাজারজাতকরণ করে। এছাড়াও কোম্পানিটি বাংলাদেশে তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান এবং উন্নয়নে আন্তর্জাতিক তেল কোম্পানিসমূহের সাথে উৎপাদন অংশীদারি চুক্তি করে।

-এএ