শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

গুলশান আজাদ মসজিদের সাবেক খতিবের জানাজা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ এবং গুলশান কেন্দ্রীয় মসজিদের সাবেক খতিব ও ইমাম মাওলানা শামসুল হকের প্রথম জানাজা শুক্রবার জুমার পর গুলশান কেন্দ্রীয় মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয়। জানাজায় হাজারও মুসল্লির ঢল নামে। মসজিদ প্রাঙ্গণসহ পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়।

জানাজায় ইমামতি করেন তার বড় ছেলে মহাখালী হোসাইনি কামিল মাদরাসার মুহাদ্দিস পূর্ব রাজাবাজার জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মাহবুবুর রহমান।

আজ শনিবার সকাল ১০টায় গাজীপুরের হোতাপাড়ায় শামছাবাদ দরবারের তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে তার ভক্ত, মুরিদ, মুহিব্বিনসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগতরা জানাজায় অংশগ্রহণ করেন। তাকে গাজীপুরের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা যায়।

মাওলানা শামসুল হক ছিলেন গাজীপুরের কাপাসিয়া উত্তর খামের এলাকার মরহুম মাওলানা আব্দুল গফুরের বড় জামাতা। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ ছেলে, ৪ মেয়ে, আত্মীয়-স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

মাওলানা শামসুল হক দীর্ঘদিন গুলশান আজাদ (কেন্দ্রীয়) মসজিদে খতিব ও ইমামের দায়িত্ব পালন করেছেন। তিনি উত্তর বাড্ডা কামিল মাদরাসার অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।

এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় বার্ধক্যজনিত কারণে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মরহুমের ছোট শ্যালক মাওলানা সাদিকুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ