শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

মসজিদের সঙ্গে সম্পর্ক রাখুন, আজান হলে নামাজে যান: নেতাকর্মীদের নানক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কারও মাথায় টুপি দেখলে তাদের জামাতি বলে উপহাস না করতে অনুরোধ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ অনুরোধ করেন তিনি।

নানক বলেন, মাদরাসা-মসজিদের সঙ্গে সর্ম্পক তৈরি করুন। জুম্মার আযান হলে নামাজ পড়তে যাবেন। মাথায় টুপি দেখলে কাউকে জামাতি বলে উপহাস করবেন না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসংশা করে নানক বলেন, হুজুরদের শুধু ব্যবহার করেছেন জিয়াউর রহমান আর জামাতিরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সম্মানের আসনে বসিয়েছেন। মাদরাসা-মসজিদেরও উন্নয়ন করছেন।

দলের নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, আওয়ামী লীগে যারা অনুপ্রবেশকারী তাদের কমিটিতে ঢুকতে দেবেন না। তাদের চেঁচে-ঝেঁটিয়ে বের করে দেয়া হবে। তবে ভালো মানুষের জন্য দরজা খোলা রাখবেন। সমাজে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে, নীতি-নৈতিকা রয়েছে এমন ব্যক্তিদের জন্য জায়গা রাখবেন।

জাহাঙ্গীর কবির নানক আরও বলেন, পদ পেয়ে ভাববেন না মুই কি হুনুরে। পানি গরম হলে মাছ মরে যায়। তখন আর মাছ ধরা যায় না। হৃদয় দিয়ে, ভালবাসা দিয়ে কর্মীদের বাঁচিয়ে রাখুন-সর্ম্পক তৈরি করুন। দস্যুতার বিরুদ্ধে শেখ হাসিনা অভিযান শুরু করেছেন। দুর্নীতি করবেন, আঙুল ফুলে কলাগাছ হবেন- সেই দিন ভুলে যান, সর্তক হোন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ