শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ফেসবুকে বাজে মন্তব্য করা ফৌজদারী অপরাধ: ড. খালিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

চট্টগ্রাম ওমরগনি এম,ই,এস কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিভাগীয় প্রধান শিক্ষাবিদ মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, শরীয়তের দৃষ্টিতে কারো মানহানি করা, আপত্তিকর মন্তব্য করা, দোষচর্চা করা গীবতের পর্যায়ভূক্ত কবিরা গোনাহ।

গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর'১৯) চট্টগ্রামের বাঁশখালী সরল দাওয়াতুল হক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আয়োজিত ইসলামি মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ ও মতবিনিময়ের শক্তিশালী মাধ্যম ফেসবুক। ওপেন প্লাটফরম হওয়ায় প্রত্যেকের মন্তব্য করার ও মতপ্রকাশের সুযোগ আছে। কিন্তু মনে রাখতে হবে এ স্বাধীনতা অনিয়ন্ত্রিত নয়।আপত্তিকর মন্তব্য করে কারো সম্মানহানি করা যাবে না। এ প্র্যাক্টিস বন্ধ করতে হবে।

তিনি আরো বলেন, দুঃখ লাগে যখন একশ্রেণীর আলেমদেরকে এসব কাজে লিপ্ত থাকতে দেখা যায়। ইসলাহ করতে হবে ব্যক্তিগত পর্যায়ে ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে নয়। তরুণদের এ ব্যাপারে সচেতন থাকতে হবে।

ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্ব ও মাওলানা হাফিজ খলীল উল্লাহর সঞ্চালনায় আলোচনা করছেন লোহাগাড়াস্থ রাজঘাটা মাদরাসার মুহাদ্দিস মাওলানা ছৈয়দুল আলম আরমানি, চট্টগ্রাম শাহমীরপুর মাদরাসার পরিচালক মাওলানা কারী নুরুল্লাহ, মাওলানা আব্দুস সাত্তার ইমলামাবাদী, মাওলানা আবু তাহের প্রমুখ।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ