শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

‘প্লেনে আসা পেঁয়াজ কই?’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, যেভাবে পেঁয়াজ থেকে শুরু সকল দ্রব‌্যের মূল্য বৃদ্ধি পেয়েছে, গত ৫০ বছরে তেমন বাড়েনি। বিশ্বের কোনো দেশে দ্রব্যমূল্য এত দ্রুত বৃদ্ধি পায়নি।

শুক্রবার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক নারী ঐক্যের উদ্যোগে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এক মানববন্ধনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না একথা বলেন।

তিনি বলেন, শীতকালীন শাকসবজি ও চালের দামও ঊর্ধ্বমুখী। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। এ সরকারকে মানুষ ভোট দেয়নি, জোর করে ক্ষমতায় এসেছে। এজন্য কোনো কাজই ঠিকমতো করতে পারছে না। শোনা যাচ্ছে, বিদ্যুতের দাম নাকি বৃদ্ধি করার পাঁয়তারাও করছে। গণশুনানিতে বিদ্যুৎতের দাম বৃদ্ধির পক্ষে কেউ ছিলেন না।

তিনি আরও বলেন, এটি বিজয়ের মাস। তারা ক্ষমতায় আছেন বলে সারা দেশে উৎসব করে বেড়াচ্ছেন। আর মধ্যপ্রাচ্যে আমাদের মা-বোনেরা কাঁদছেন, নির্যাতিত হচ্ছেন। ধর্ষিত হয়ে শেষ পর্যন্ত তারা মারা যাচ্ছেন। এসব সরকার ও তাদের মন্ত্রীদের নজর কাড়ছে না।

‘মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৫০ নারী শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ৫০ নারীর লাশকে বেশি মনে করছে না। তারা এটাকে বড় কোনো ঘটনাই মনে করেন না। মধ্যপ্রাচ্যের নারীদের মৃত্যুতে তারা এখন পর্যন্ত কোনো প্রতিবাদ করেননি। এতে দেশের ইজ্জত চলে যায়, মুক্তিযোদ্ধার আকাঙ্ক্ষার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়’।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন শুনানির বিষয়ে তিনি বলেন, আপিল বিভাগ খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট দেয়ার জন্য সময় বেঁধে দেন। তারপরও তারা রিপোর্ট জমা দিতে ব্যর্থ হলো। তখন আদালত বলতে পারত, আগামী ২৪ ঘণ্টার মধ্যে মেডিকেল রিপোর্ট যেন তারা জমা দেন। কিন্তু আদালত সেটা না করে আগামী ১২ ডিসেম্বর শুনানির জন‌্য আবার দিন ধার্য করেছেন। ১৩ তারিখ থেকে আদালত বন্ধ হয়ে যাবে। সময় আসছে, দিন আসছে। মানুষ মাঠে নামবে। জোর করে হলেও সব অধিকার আদায় করে নেবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ