শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা  তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার চৌদ্দগ্রামেও কার্যক্রম শুরু করল খিদমাতুল ইসলাম পরিষদ

ইসরায়েলকে সিরিয়ার গোলান মালভূমি ছাড়তে বললো জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার গোলান মালভূমি থেকে ইসরায়েলকে সরে যেতে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে জাতিসংঘ। সাধারণ পরিষদে গ্রহণ করা এক প্রস্তাবে দেশটিকে দখলকৃত পুরো এলাকা ছেড়ে দিতে বলা হয়েছে।

এছাড়া মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিনভর অধিবেশনে ইসরায়েল সংশ্লিষ্ট আরও চারটি পদক্ষেপ অনুমোদন করেছে সাধারণ পরিষদ।

ফলে মূলত প্রতিকী হয়ে ওঠা এসব প্রস্তাবের মাধ্যমে ইসরায়েলি দখলদারিত্ব ও অবৈধ বসতি নির্মাণের বিরুদ্ধে আন্তর্জাতিক বিরোধিতা জোরালো হতে পারে বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।

বুধবার সাধারণ পরিষদে সিরীয় গোলান মালভূমি সংক্রান্ত প্রস্তাবের পক্ষে ৯১টি দেশ ও বিপক্ষে যুক্তরাষ্ট্রসহ ৯টি দেশ ভোট দেয়। আর ৬৫টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে।

এই প্রস্তাবে ইসরায়েলকে ১৯৬৭ সালে দখলকৃত গোলান মালভূমির পুরো এলাকা ছাড়তে বলা হয়েছে। এটি ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের গ্রহণ করা অপর এক প্রস্তাবের বাস্তবায়ন বলে এতে উল্লেখ করা হয়েছে।

প্রস্তাবে বলা হয়েছে, সিরীয় গোলান উপত্যকায় চলমান দখলদারিত্ব ওই এলাকায় বিস্তৃত ও দীর্ঘমেয়াদী শান্তি স্থাপনের পথ রুদ্ধ করেছে।

গোলান প্রস্তাব ছাড়াও বুধবার ইসরায়েল সংশ্লিষ্ট আরও চারটি পদক্ষেপ নিয়েছে সাধারণ পরিষদ। এর একটিতে ইসরায়েলকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমসহ দখলকৃত ফিলিস্তিনি ভূমির প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও সংরক্ষণের আহ্বান জানানো হয়েছে।

আরেকটিতে ইসরায়েলকে অবৈধ বসতি নির্মাণ থেকে বিরত থাকতে বলা হয়েছে। অপর এক পদক্ষেপে ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের বিভিন্ন দফতরের কাজের স্বীকৃতি দেয় সাধারণ পরিষদ।

আর সর্বশেষ পদক্ষেপে ফিলিস্তিন সংক্রান্ত তথ্য ও জাতিসংঘের সংশ্লিষ্ট সিদ্ধান্ত বিস্তৃতভাবে ছড়িয়ে দিতে বিশেষ কর্মসূচি চালিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়।

আরএম/