মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জন্ম-মৃত্যু সনদে ভুল তথ্য, নাগরিক ভোগান্তির প্রতিবাদ ইসলামী যুব আন্দোলনের বাবরি মসজিদ করতে চাওয়া বিধায়ক হুমায়ুন কবীর গ্রেপ্তার ভাইরাল ট্রেন্ড: এক ক্লিকেই বানিয়ে ফেলুন আপনার ‘বাংলাদেশ ভ্রমণ ম্যাপ’ সাহারানপুরের মসজিদে পাঁচ ওয়াক্ত আজানে পুলিশি হস্তক্ষেপ নয়: হাইকোর্ট শিশুরা ঠিকভাবে বিকশিত হলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আল-আজহার থেকে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এমফিল পেলেন দুর্গাপুরের মুনিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো অর্থ নেই: পেজেশকিয়ান বাংলাদেশ ও মন্টিনেগ্রোর মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের তাগিদ

খালেদার মুক্তির দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানির তারিখ পেছানোর প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশান-১ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে তিতুমীর কলেজের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয়া হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন- যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব।

এ সময় আরও উপস্থিত ছিলেন- যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, মহানগর উত্তর যুবদলের সভাপতি এসএম জাহাঙ্গীরসহ সংগঠনের নেতাকর্মীরা।

আরএম/