শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা  তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার চৌদ্দগ্রামেও কার্যক্রম শুরু করল খিদমাতুল ইসলাম পরিষদ

প্রস্তুতি সম্পন্ন, কাল থেকে যশোরে শুরু হচ্ছে জোড় ইজতেমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজী তাওহীদুর রহমান
যশোর থেকে

বিশ্ব ইজতেমার ৪০ দিন আগে সাধারণত ৫ দিনের জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়। প্রতি বছর টঙ্গি ইজতেমা ময়দানে এ জোড় ইজতেমা হলেও এ বছর অঞ্চল ভিত্তিক পৃথক পৃথক স্থানে আলমী শুরাপন্থী তাবলিগী সাথীদের ‘জোড় ইজতেমা’ অনুষ্ঠিত হচ্ছে। এ ধারাবাহিকতায় আগামীকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) থেকে যশোরে তিন দিনের জোড় ইজতেমা শুরু হচ্ছে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৭ ডিসেম্বর শেষ হবে।

উপশহর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, উপশহর ক্রীড়া উদ্যান, উপশহর ডিগ্রি কলেজ মাঠ, বাদশা ফয়সল মাধ্যমিক বিদ্যালয় মাঠ, উপশহর পার্ক, শাপলা কিন্ডার গার্টেন মাঠ এবং বিরামপুর সরকারি প্রাইমারি স্কুল মাঠ নিয়ে এ ইজতেমার সব আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে।

ইজতেমা আয়োজন কমিটির প্রধান মাওলানা নাসীরুল্লাহ বলেন, “ইজতেমার জন্যে প্রায় ৭ লাখ বর্গফুট জায়গা প্রস্তুত করা হচ্ছে। গোটা মাঠ ত্রিপল ও চট দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। খুলনা বিভাগের ১০ জেলা, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর ও পাবনা থেকে মুরুব্বিরা ইজতেমায় আসবেন।”

“৫ ডিসেম্বর ফজরের পর আমবয়ানের মাধ্যমে ইজতেমার কার্যক্রম শুরু হবে। আশা করা যায় প্রায় দু’লাখ মানুষের সমাগম ঘটবে ইজতেমায়। তবলিগের পুরনো সাথী যারা ইতোমধ্যে তিন চিল্লা সম্পন্ন করেছেন তারাও আসবেন। এছাড়াও জোড় ইজতেমায়  প্রখ্যাত দাঈ ও তাবলিগের মুরুব্বি মাওলানা ইব্রাহিম দেউলা অংশ নেওয়ার কথা রয়েছে।” বললেন মাওলানা নাসীরুল্লাহ।

ইজতেমা স্থলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি আয়োজকরা বলছেন, প্রায় এক হাজার বাক ও শ্রবণ প্রতিবন্ধীর থাকার আয়োজন করা হয়েছে। তাদের ইশারা ভাষায় বয়ান বোঝানোর জন্য ২০-২৫ জন মুতার্জেম (ট্রান্সলেটর) থাকবেন।

ইজতেমার আরেক জিম্মাদার বদরুল আলম জানান, ‘আগত মুসল্লিদের জন্য প্রশাসন থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ইজতেমার এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। এবাদেও অসুস্থদের জন্য থাকবে অ্যাম্বুলেন্স সার্ভিসসহ বিভিন্ন মেডিকেল টিম। আগুন নিয়ন্ত্রণে রাখতে মাঠে সবসময় থাকবে ফায়ার সার্ভিসের কর্মীরা।

উপশহর ইউনিয়নের চেয়ারম্যান এহসানুর রহমান লিটু বলেন, ‘আমরা ইতোমধ্যে প্রায় এক হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ করেছি। উপশহর বাজারের প্রত্যেক দোকানিকে বলে দেওয়া হয়েছে ইজতেমার এই তিনদিন যেন তারা কোনও দ্রব্যের দাম বেশি না রাখেন।’

[caption id="" align="alignnone" width="650"]