মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

গুরুত্বপূর্ণ বিষয়ে বাদশাহ সালমানকে এরদোগানের ফোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গুরুত্বপূর্ণ বিষয়ে সৌদি আরবের শাসক বাদশাহ সালমান বিন আবদুল আজিজকে ফোন করেছেন এরদোগান।

আল উম্মাহ নিউজ জানায়, গতকাল মঙ্গলবার সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজকে তুরস্কের রাষ্ট্রপতি রজব তাইয়িব এরদোগান ফোনে কথা বলেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন সৌদি কর্মকর্তারা।

সিরিয়ায় তুরস্কের সামরিক হস্তক্ষেপ তার সার্বভৌমত্বের জন্য লঙ্ঘন এবং ইরান বাহিনীকে সিরিয়া থেকে বের করে আনা উচিত, এ বিষয়গুলো নিয়ে ফোনে আলাপ করেন তারা।

সৌদি আরবের সরকারী নিউজ এজেন্সি এসপিএ এর এক বিবৃতিতে জানা যায়, এরদোগান বাদশাহ সালমানকে ফোনে তার ভাইয়ের মৃত্যকে শোক প্রকাশ করেন।

এ ফোন কল তুরস্ক ও সৌদি আরবের সম্পর্ককে আরো শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে। তারা ফোনে বেশ কয়েকটি ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

সৌদি আরবের প্রসিদ্ধ সাংবাদিক জামাল খাশোগির হত্যার পর তুরস্ক কঠোর হয়েছিলো সৌদির বিষয়ে। এরপর সম্পর্ক কিছুটা ম্লান হলেও বিশেষজ্ঞরা মনে করছেন এ ফোনের পর দুই দেশের সম্পর্ক আরো শক্তিশালী হবে।

সূত্র: আল উম্মাহ নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ