মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

লেবাননে কর্মী ভিসা বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার লেবাননে বিদেশী কর্মী ভিসা বন্ধের ঘোষণা দিয়েছে দেশটির শ্রম মন্ত্রনালয়। দেশের অর্থ বাইরে যাওয়া ঠেকাতে ও লেবানিজদের কর্মসংস্থান তৈরি করতে এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে দেশটি।

গত ২৭ নভেম্বর লেবানন ভিত্তিক অনলাইন পোর্টাল লেবানন ফাইলস ডটকমের খবরে লেবাননে শ্রম মন্ত্রনালয়ের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করে।

লেবানন ফাইলস ডটকম খবরে বলা হয়, লেবানন শ্রম মন্ত্রনালয় এক জরুরি বিবৃতি জারি করেছে যে, বিদেশে মুদ্রা স্থানান্তরের পরিমাণ কমাতে এবং লেবানিজদের জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বিদেশী কর্মী আনার আবেদন বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

লেবানিজদের বেকারত্ব ঘোচাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। বিদেশী নতুন কর্মী ভিসার আর কোন আবেদন গ্রহণ করা হবে না।

বিবৃতিতে লেবাননের সকল পর্যায়ে প্রতিষ্ঠানে লেবানিজদের নিয়োগ দিতে আহ্বান করা হয়েছে।

বিভিন্ন সূত্রে জানা যায়, ভিসা বন্ধ হলেও লেবাননে যে সকল প্রবাসী রয়েছে তাদের কোন সমস্যা হবেনা বলে জানিয়েছে দেশটির ঔ মন্ত্রনালয়।

প্রসঙ্গত, ২০১৯ সালটি লেবাননে চরম মন্দা যাচ্ছে। লেবাননে ব্যাংক গুলোতে ডলার সংকট হওয়ার ডলারের দাম বেড়ে আকাশ চুম্বি হয়ে দাড়িয়েছে। বেকার হয়ে পরেছে হাজার হাজার লেবানিজ।

মৌলিক দাবি আদায়ে সরকার বিরোধী আন্দোলন চলছে গত দেড় মাস ধরে। এর জেরে গত ২৭ নভেম্বর লেবাননে শ্রম মন্ত্রনালয় বিদেশী শ্রমিক আনার উপর নিষেধাজ্ঞা জারি করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ