শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ

আদিল মাহমুদের কবিতা 'সুখ'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কে বলেছে সুখ নাই! —

আমি প্রতিদিন সকালে সুখ পাই—
শীতের শুষ্কতায় ঝরে পড়া বেলি ফুলে
অদৃশ্য কুয়াশার চাদর পরা শরীরে
ভোরের দূর্বা ভেঁজা শিশিরে
ঘুম ভাঙ্গলেও বিছানা ছেড়ে না উঠাতে
জানালা ফাঁক গলে ভেসে আসা
হিমেল বাতাসের মিষ্টি গন্ধে
মৃদ আলোতে
মিষ্টি রোদের উষ্ণ পরশে
চা’য়ের কাপে চুমুতে
ভাপা, চিতুই, পাটিসাপটা, পুলি, কুলি
নানা ধরনের পিঠাতে
গায়ে জড়ানো সোয়েটারে
মুখ থেকে ধোঁয়া উড়ানোতে।

সুখ আছে প্রকৃতিতে
উপভোগ করতে হয় রোজ প্রভাতে।

প্রকৃত সুখ পাই—
সুবেহ সাদিকে ভেসে আসে আজানের ধ্বনিতে
ঠান্ডা পানিতে ওজু করাতে
স্রষ্টার আনুগত্যে দেয়া সিজদাতে
চোখে আসা কৃতজ্ঞতার অশ্রুতে
মালিক কাছে আর্তনাদ-ফরিয়াদে
আরশ থেকে নাজিল হওয়া কিতাব
কুরআন তেলাওয়াতে
খওফে এলাহীর তাড়নায় প্রকম্পিত হওয়াতে

সুখ আছে ইবাদতে
নিরীহ আকুল আকুতিতে।

- ২০২০ সালের বইমেলায় ‘চৈতন্য প্রকাশনী’ থেকে দু’টি বই আসবে আদিল মাহমুদের। তাঁর জন্য শুভ কামনা আছে। তাঁর দু’টা বইয়ের নাম- ১. লাওয়ারিশ (কাব্যগ্রন্থ)। ২. ফিলিস্তিনি ক্ষতের দিনপঞ্জি (অনুবাদ কাব্যগ্রন্থ)।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ