সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালে ভয়াবহ তুষারধস: নিখোঁজ ১৪, ২ লাশ উদ্ধার ৩২ মিলিয়ন ডলারে হারামাইন ডটকম অধিগ্রহণ করল হারামাইন রেকর্ডিংহেমস নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা 

ইস্তেকবালি বয়ানের মাধ্যমে ময়মনসিংহ তাবলিগের জোড় ইজতেমা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন বাপ্পি
ময়মনসিংহ থেকে

আসন্ন বিশ্ব ইজতিমাকে সামনে রেখে ১৮ জেলার তিন চিল্লার তাবলিগী সাথীদের নিয়ে আজ সকাল সাড়ে ৯ টায় ময়মনসিংহের আকুয়া মারকাজের নির্ধারিত স্থানে জোড় ইজতেমা শুরু হয়েছে।

ময়মনসিংহ মারকাজের শুরার সাথী মাওলানা কাজি হাসান মাহমুদ আওয়ার ইসলামকে জানান, সকাল ৯ টা ৩০ মিনিটে পাকিস্তানের শুরার আলেম মাওলানা আব্দুর রহমানের ইস্তেকবালি বয়ানের মাধ্যমে জোড় শুরু হয়।

ঢাকা থেকে  হয়েছেন মাওলানা রবিউল হক, মাওলানা ফারুক আহমাদ, মাওলারনা আব্দুল মতিন ও ভারত থেকে মাওলানা আব্দুর রহমান, মাওলানা ইউনুস এবং পাকিস্তান থেকে মাওলানা জিয়াউল হক, মুরুব্বি হাজী হাসমত উল্লাহ্ প্রমুথ এ জোড়ে উপস্থিত হয়েছেন।


জোড়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে পুলিশ কন্ট্রোল রুমের এস আই,খলিলুর রহমান জানান, জোড় উপলক্ষে অত্র এলাকা সম্পূর্ণ নিরাপত্তা বলয়ে আনা হয়েছে। স্থাপন করা হয়েছে অসংখ্য সি সি ক্যামেরা। সেই সাথে বাংলাদেশ পুলিশের সঙ্গে বাংলাদেশ র্যাব, এবং বিজিবিও সক্রিয় অবস্থানে আছেন।

ময়মনসিংহ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ শাহজাহান কবির আওয়ার ইসলামকে জানান, জোড়ে অংশগ্রহণকারী সাথীদের কোন ধরণের  শারীরিক অসুস্থতা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে, আমরা বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছি। আমরা এখানে ময়মনসিংহ সিভিল সার্জন ও বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন (বি.ডি.এম.এ) এর যৌথ উদ্যোগে মেডিকেল টিম স্থাপন করেছি।

এ জোড়ে যেসব জেলার সাথীরা অংশ নিয়েছেন- ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোণা, গাজীপুর, কিশোরগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, জয়পুরহাট, বগুড়া, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম এবং লালমনিরহাট জেলার জোড় অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ইজতেমা মাঠের সার্বিক প্রস্তুতি ও ইজতেমা উপলক্ষে দাওয়াত ও তাবলিগের কার্যক্রম পরিচালনার জন্য মূলত এ জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ব ইজতেমার সফলতার জন্য পরামর্শ ও দিক-নির্দেশনা দেওয়া হয়। শুধুমাত্র আলেম-ওলামা ও তাবলিগে তিন চিল্লা সম্পন্নকারীরা এ জোড়ে অংশগ্রহণ করতে পারেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ