শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

বিশেষ মূল্য ছাড়ে বিক্রি হচ্ছে 'দ্য অটোমান এম্পায়ার'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হিজরি সপ্তম শতাব্দী। মোঙ্গলীয়দের আক্রমণে লণ্ডভণ্ড আব্বাসীয় সালতানাত। কনস্টান্টিনোপলের খ্রিষ্টানদের সাথে লড়াইয়ে রোমের সালজুক সালতানাতের প্রাণ ওষ্ঠাগত প্রায়। ইসলামি ইতিহাসের এক চরম দুর্যোগপূর্ণ সময়। ঠিক এই দুর্যোগপূর্ণ সময়ে মেঘের আড়াল থেকে উঁকি দিয়ে হেসে ওঠে এক নবারুণ সূর্য। দিগ-দিগন্তে ছড়িয়ে পড়ে সেই সূর্যের দীপ্তি।

ইসলামি সাম্রাজ্যের মেঘলা আকাশকে স্বচ্ছ এবং প্রখর রোদের আকাশে পরিণত করা সেই সূর্যের নাম ‘উসমানি সালতানাত’। ইসলামি ইতিহাসের এক সোনালি অধ্যায় জুড়ে ছড়িয়ে যে সালতানাতের ব্যাপ্তি।

যারা শতাব্দীর পর শতাব্দী দোর্দণ্ড প্রতাপের এবং ন্যায়নিষ্ঠার সাথে শাসন করে গেছেন মুসলিম বিশ্ব। একের পর এক রাজ্য বিজয় করে ইসলামকে করেছেন সমুন্নত এবং সম্প্রসারিত। সারা বিশ্ব যাদেরকে জানে ‘অটোমান সাম্রাজ্য’ নামে। দীর্ঘকাল যাদের কথা চর্চা হয়ে আসছে ইতিহাসের পাতায় পাতায়।

কীভাবে উত্থান হলো এই মহা শক্তিশালী সালতানাতের? কী তাদের পরিচয়? কোথা থেকে তাদের আগমন? আর কীভাবেই বা এ মহাশক্তিশালী সাম্রাজ্যের পতন হলো? কীভাবে ধ্বংস হলো শত শত বছরের খিলাফতব্যবস্থা?

প্রশ্নগুলো যদি আপনার মস্তিষ্কের দরজায় কড়া নাড়তে থাকে, তাহলে মেলে ধরুন "দ্য অটোমান এম্পায়ার" কে। আশা করি সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

এক নজরে বই ।। বইটি কিনতে ক্লিক করুন

বই : দ্য অটোমান এম্পায়ার (উসমানি সাম্রাজ্যের ইতিহাস)
লেখক : ড. আলি মুহাম্মদ সাল্লাবি
অনুবাদক : কাজী আবুল কালাম সিদ্দীক, মাহদি হাসান
সম্পাদক : আহসান ইলিয়াস ও সালমান মোহাম্মদ
প্রচ্ছদ : আবুল ফাতাহ মুন্না
নামলিপি : মুহাম্মদ আবদুল্লাহ খান
পৃষ্ঠা : ৭৫২
মুদ্রিত মূল্য : ৮০০
প্রকাশনী : মুহাম্মদ পাবলিকেশন

 ড. আলি মুহাম্মদ সাল্লাবির অন্যান্য বই কিনতে ক্লিক করুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ