মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

ক্ষুধায় প্রতি ২০ মিনিটে মারা যাচ্ছে একটি শিশু!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইয়েমেনে সৌদি জোটের চলমান অভিযানে প্রতি ২০ মিনিটে প্রচণ্ড ক্ষুধায় একটি করে শিশু মার যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির জনস্বাস্থ্য বিষয়ক মন্ত্রী তাহা আল মুতাওয়াকেল।

গতকাল শনিবার গণমাধ্যমকে দেয়া তথ্যে তিনি আরো জানান, মারা যাওয়া প্রত্যেক শিশুর বয়স পাঁচ বছরের নিচে।

মুতাওয়াকেল বলেন, সৌদি আরবের নেতৃত্বে ইয়েমেনে চলমান যুদ্ধের কারণে দেশটির স্বাস্থ্য ব্যবস্থার ব্যাপক অবনতি ঘটেছে। ক্ষুধার তাড়নায় শিশুদের মৃত্যু ঘটছে। প্রতি দুই ঘণ্টায় ছয়জন করে নবজাতকের মৃত্যু ঘটছে।

ইয়েমেনি শিশুদের বাঁচার অধিকার দেয়া হোক উল্লেখ করে তিনি আরো বলেন, তারা বিশ্ববাসীর কাছে শিশুদের বিনোদনের জন্য ভিডিও গেমস ও খেলনা চান না, তারা চান শিশুদের বাঁচানোর জন্য ইনকিউবেটর এবং এ সংক্রান্ত মেডিকেল সামগ্রী এবং খাবার।

ইয়েমেনের শিশুদের জন্য বিশ্ববাসীর মায়াকান্না বন্ধ করার অনুরোধ করে মুতাওয়াকেল আরো বলেন, তাদের এই করুণ পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক মহল তেমন ভালো কোন পদক্ষেপ নেয়নি। তাই তাদের শিশুদের এই নির্মম পরিণতির জন্য বিশ্ববাসী যেনো মায়াকান্না না করে।

তিনি আরো বলেন, সৌদি আরবের বর্বর হামলা ও বোমা বিস্ফোরণের কারণে প্রতি বছর দেশটিতে পাঁচ হাজার শিশু ট্রমায় আক্রন্ত হচ্ছে।

উল্লেখ্য, সৌদি আরবের নেতৃত্বে ইয়েমেনে গত কয়েক বছর ধরে যে আগ্রাসন চলছে তাতে ইতোমধ্যে কয়েক হাজার লোকের প্রাণহানি ঘটেছে। পঙ্গুত্ব বরণ করেছে অসংখ্য মানুষ। আর সৌদি জোটের এই আগ্রাসনে বড় পৃষ্ঠপোষক হিসেবে কাজ করছে যুক্তরাষ্ট্র।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ