বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশের উদ্যোগে বিশেষ ইলমি সেমিনার অনুষ্ঠিত ছত্রিশে লেখা নাম  নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫ জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ

চট্টলার বায়তুল হিকমাহ মাদরাসায় শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উত্তর চট্টলার আধুনিক দীনি শিক্ষা প্রতিষ্ঠান বায়তুল হিকমাহ মাদরাসা ফটিকছড়ি শাখার ‘শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ও সম্মাননা প্রদান’ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২১ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুর ২ টা থেকে মাদরাসা অডিটোরিয়ামে অধ্যক্ষ রশীদ আহমদ শাহীনের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফটিকছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব ড. মুহাম্মদ সেলিম রেজা।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার হাসানুল কবির, বিশেষ আলোচক বায়তুল হিকমাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান আবু তাহের মুহাম্মদ মাসুম, সেক্রেটারী ও বাংলাদেশ নাগরিক অধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি কামাল উদ্দিন, সহ-সেক্রেটারী প্রভাষক এস. এম. মুস্তফা আমিন মানিক, অর্থ-সম্পাদক সাইফুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক মহিম উদ্দীনসহ প্রমুখ।

এতে স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ জনাব মুজিবুল হক, শিক্ষকদের পক্ষ হতে অনুভূতি ব্যাক্ত করেন শিক্ষা সচিব জনাব মুসলিম উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক জনাব সরোয়ার কামাল ও সহকারী শিক্ষক এম. এফ. কে. ছিদ্দীক।

উপস্থিত বক্তারা বলেন, বায়তুল হিকমাহ মাদরাসা ২০১২ সাল থেকে ফটিকছড়ি উপজেলায় শিক্ষাক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শিক্ষার্থীদের কো-কারিকুলাম এক্টিভিটিস ও পড়ালেখার মান, শিক্ষার পরিবেশ, শ্রেণি কার্যক্রমের মান অত্যন্ত চমৎকার। উক্ত অনুষ্ঠান শেষে শিক্ষকদের মানকে আরো সমুন্নত করতে শিক্ষকদের বিভিন্ন সম্মাননা প্রদান করা হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ