রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ ।। ২৩ কার্তিক ১৪৩৩ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুসলিমদের ধর্মীয় পরিচয় অক্ষুণ্ন রাখতে রুখতে হবে সাংস্কৃতিক আগ্রাসন: রাহমানী বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য দেখে কেঁদেছিলেন সোনিয়া গান্ধী! পাঁচ হিজাবি নারীর যুক্তরাষ্ট্র জয়! পোশাকশ্রমিকদের মানসম্মত জীবনযাপনের উপযোগী মজুরি দিন: পীর সাহেব চরমোনাই আস-সুন্নাহয় ইসলামিক স্কলার শায়খ আব্দুল কাইয়ূমের নাসিহা প্রোগ্রাম শনিবার এক যুগ পর মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যায় ৬ আসামির বিচার শুরু লন্ডনে আল্লামা কাশ্মীরির নাতির সান্নিধ্যে রমজানে ১১ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের, হাসপাতালে ভর্তি ২৩৩৩ হাম্মাদ (রহ.)-এর মজলিসে শিক্ষকের সান্নিধ্য 

আরো একটি আন্দোলনের মুখে পড়তে যাচ্ছে ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজাদি মার্চের পর আবারো একটি আন্দোলনের মুখে পড়তে যাচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

জানা যায়, এবার পাকিস্তানের সরকার বিরোধিতায় নামতে চলেছে সেদেশের পড়ুয়ারা। ইমরান খান সরকারের বিরুদ্ধে এবার ছাত্র বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়তে চলেছে ইসলামাবাদের সড়কে।

আগামী ২৯ নভেম্বর পাকিস্তানের শিক্ষার্থীরা ইমরান খানের তেহরিক-এ-ইনসাফ পার্টির দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে এবার পথে নামতে চলেছে। আরো কয়েকটি কারণ জানা যায়, পাকিস্তানে যেকোনও শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশাধিকারের আগে একটি হলফনামা সাক্ষর করতে হচ্ছে।

যে হলফনামায় বলা রয়েছে কোনও রাজনৈতিক গতিবিধির সঙ্গে কোনও ছাত্র যুক্ত থাকতে পারবেন না। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে কোনও রকমের রাজনৈতিক প্রতিবাদ , মিছিল সংগঠিত করা যাবে না। সূত্র: ওয়ান ইন্ডিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ