মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

এ বছর সাড়ে ৭শ’ ফিলিস্তিনি শিশুকে গ্রেফতার করেছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এ বছরের দশ মাসে প্রায় ৭শ’ ৪৫ ফিলিস্তিনি শিশুকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী।

বেসরকারি সংস্থার (এনজিও) বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) এ নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। প্যালেস্টিনিয়ান প্রিজনার্স সোসাইটি (পিপিএস) তাদের বাৎসরিক প্রতিবেদনে জানায়, গভীর রাতে বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে ফিলিস্তিনি শিশুদের।

ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেফতার এই শিশুদের সঙ্গে বিভিন্নভাবে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে।

গ্রেফতার শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, যা শিশুদের মৌলিক অধিকার। তাদের মধ্যে অনেককেই পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হয় না। এমনকি প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকেও তারা বঞ্চিত।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ইসরায়েলি কয়েকটি বন্দিশিবিরে প্রায় দুইশ’ শিশু কারাভোগ করছে।

ইসরায়েলি আটক ও নিপীড়ন থেকে ওই শিশুদের রক্ষা করতে জাতিসংঘসহ অন্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ফিলিস্তিনি তথ্য অনুযায়ী, নারী ও শিশুসহ ৫ হাজার ৭০০ ফিলিস্তিনি ইসরায়েলি বন্দিশিবিরে রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ