মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

সাংবাদিকের চোখ হারানোর প্রতিবাদ, চোখে ব্যান্ডেজ নিয়ে অভিনব প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খবর কভারেজের সময় ইসরাইলী বাহিনীর গুলিতে বাম চোখ হারান মোয়াজ আমারনা নামের এক সাংবাদিক। এ ঘটনায় বিশ্বব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে। এর অংশ হিসেবে এক চোখে ব্যান্ডেজ নিয়ে অভিনব প্রতিবাদ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকরা।

দায়িত্ব পালনের সময়ে ইসরাইলী সেনার গুলিতে সাংবাদিকের চোখ হারানোর প্রতিবাদে ফিলিস্তিন টিভিতে গতকাল সোমবার রাত ৯টার খবরে দুই প্রেজেন্টারকে চোখে ব্যান্ডেজ পরিধান করে সংবাদ পাঠ করতে দেখা গেছে।

MuathEye, EyeofTruth ও MuathAmarneh হ্যাশট্যাগেও চলছে প্রতিবাদ।

গত শুক্রবার পশ্চিমতীরে যখন বিক্ষোভ চলছিল, তখন এই খবর সংগ্রহ করতে যান অনেক সাংবাদিক। এদের মধ্যে ছিলেন হারান মোয়াজ আমারনা নামের এই সাংবাদিকও। ইসরাইলী বাহিনীর আক্রমণের শিকার হলে এই সাংবাদিককে নিয়ে যাওয়া হয় জেরুজালেমের হাদাসাহ মেডিকেল সেন্টারে।

চিকিৎসা শেষে এখানকার চিকিৎসকরা সাংবাদিকের পরিবারকে জানিয়েছেন, গুলির কারণে আমারনা তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন এবং তার চোখ মারাত্মক জখম হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ