মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

দাবি মেনে নেয়া না হলে অবরোধ অব্যহত থাকবে: মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বিরোধী আজাদি মার্চ রাজধানী ইসলামাবাদ থেকে পুরো দেশে ছড়িয়ে পড়ছে।

জানা যায়, মাওলানা ফজলুর রহমানের ‘প্ল্যান-বি’র আওতায় দেশটির সব সহাসড়কে অবস্থান করছে জমিয়তে উলামায়ে ইসলামের নেতাকর্মী ও সাধারণ জনগণ।

ডেইলি জং ও জিও নিউজের প্র্তিবেদনে জানা যায়, মাওলানা ফজলুর রহমানের‘প্ল্যান-এ’র আওতায় অযোগ্য সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাওয়ার সংকল্পে সারাদেশ অচল করার দেয়ার পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে জমিয়ত।

জিয়ো নিউজের খবরে বলা হয়, মাওলানা ফজলুর রহমানের ঘোষণার পরপর পেশোয়ার ও রাওয়ালপিন্ডির মধ্যবর্তী জিটি রোডও অবরোধ করা হয়। এছাড়াও অবরোধের আওতায় আছে সিন্ধু মহাসড়ক, বেলুচিস্তানের কোয়েটা-চামান সড়ক, খাইবার পাখতুনখোওয়ার সিল্ক রোড এবং পাঞ্জাবের সিন্ধু হাইওয়ে।

মাওলানা ফজলুর রহমান দেশবাসীকে দলমত নির্বিশেষে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন। সরকার তাদের দাবি মেনে না নেয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

ডেইলি জং ও জিও নিউজ অবলম্বনে আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ