মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ

জনপ্রিয় হয়ে উঠছে 'নবীজিকে চিঠি লেখা' প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ ।।

স্কুল-কলেজ ও মাদরাসা শিক্ষার্থীদের মাঝে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম আয়োজিত ‘নবীজিকে চিঠি লেখা’ প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় নবীপ্রেমী শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ আওয়ার ইসলাম পরিবারকে রীতিমত অভিভূত করেছে।

পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষ্যে শিশুকিশোর ও তরুণদের মধ্যে মহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনচর্চা বৃদ্ধি করতে আওয়ার ইসলামের উদ্যোগে ২০১৭ সাল থেকে শুরু হয় অনন্য এ আয়োজন। ইতিপূর্বের দুইবারের আয়োজনে সহস্রাধিক নবীপ্রেমী শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

তারা তাদের বুকের ভেতর জমে থাকা হাজারো ভালোবাসামাখা শব্দ দিয়ে সাজিয়েছেন প্রতিটি চিঠি।  বিচারকরা সেসব চিঠির প্রতিটি শব্দ যত্ম নিয়ে পড়েছেন। অনেকে চিঠি পড়ে কেঁদেছেন অঝোরে। এমনকি তৃতীয় শ্রেণী পড়ুয়া অমুসলিম মিথুন কুমার সাহাও আমাদের প্রিয় নবীজির উদ্দেশে চিঠি লিখেছেন, জিতেছেন পুরষ্কার।

‘নবীজিকে চিঠি লিখে ঘুরে এসো মদিনায়’ শিরোনামে চলছে এই সেগমেন্টের তৃতীয় পর্ব। এবারে প্রথম পুরষ্কার হিসেবে রয়েছে, প্রিয় নবীর রওজা মোবারক জিয়ারত ও পবিত্র ওমরাহ পালনের সুবর্ণ সুযোগ। দ্বিতীয় ও তৃতীয় পুরষ্কার হিসেবে থাকছে একটি করে ‘বাই সাইকেল’। এছাড়া অন্য সাতজন প্রতিযোগিকে দেওয়া হবে আকর্ষণীয় মূল্যেই বই।

[caption id="" align="aligncenter" width="453"] পুরস্কার নিচ্ছেন ২০১৭ সালে ১ম স্থান অধিকারী ইমদাদুল্লাহ সাজ্জাদ হুসাইন[/caption]

প্রতিবারের মতো এবারও এ আয়োজনে অংশগ্রহণ করেছেন শতাধিক নবীপ্রেমী ছাত্র-ছাত্রী। প্রতিদিনই মেইলবক্সে কিংবা ডাকযোগে চিঠি আসছে আওয়ার ইসলাম অফিসে। ফোন কলে অনেকে জানতে চাচ্ছেন চিঠি জমাদানের শেষ তারিখ সম্পর্কে।

আওয়ার ইসলাম পরিবার আশা করছে, এবারের চিঠি লেখা প্রতিযোগিতায় দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান থেকে নবীপ্রেমীদের অংশগ্রহণ বাড়বে। এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়বে রাসূলের অনুপম আদর্শের বার্তা।

[caption id="attachment_175657" align="aligncenter" width="500"] পুরস্কার নিচ্ছেন ২০১৮ সালের ১ম স্থান অধিকারী ফাতিমা যাহরাহ[/caption]

আগামী ২৯ নভেম্বর পর্যন্ত পাঠানো যাবে এ প্রতিযোগিতার চিঠি। মেইল অথবা ডাকযোগে কিংবা হাতে হাতে চিঠি পৌঁছানো যাবে। শিশু শ্রেণী থেকে তাকমিল, কামিল, মাস্টার্স বা মাস্টার্স সমমাà