মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

সরকারের সঙ্গে কোনো সমঝোতা ও আপোস হয়নি: মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলাম (ফ) এর প্রধান মাওলানা ফজলুর রহমান পাঞ্জাব বিধানসভার স্পিকার পারভেজ এলাহীর মাধ্যমে সরকারের সাথে কোনও চুক্তি বা আপোসকে অস্বীকার করেছেন।

জিও নিউজের নিয়মিত একটি অনুষ্ঠানে সালেম সাফির সাথে আলাপকালে মাওলানা ফজলুর রহমান বলেন,  পারভেজ এলাহীর সাথে বা এর মাধ্যমে পাকিস্তান সরকারের সঙ্গে কোনও চুক্তি বা আপোসম সমঝোতা হয়নি, তিনি এ কথা দৃঢ়ভাবে অস্বীকার করেছেন।

মাওলানা ফজলুর রহমান আরো বলেন, পারভেজ এলাহী আমার সঙ্গে দেখা করতে এসেছেন, কোনো সমঝোতা বা আপোস করতে সরকারের পক্ষ থেকে আসেনি।

এক প্রশ্নের জবাবে মাওলানা ফজলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী ইমরান খান স্বাচ্ছন্দ্যে বসে নেই, তিনি আমাদের আন্দোলনে অবশ্যই চিন্তিত। আমরা চাই তিনি পদত্যাগ করে নতুন করে নির্বাচন দিক। আমরা সুষ্ঠ সুন্দর দেশ পরিচালনার জন্য যোগ্য নেতৃত্ব চাই।

গতকাল জিও নিউজের একদিন আগের এক অনুষ্ঠানে লাইভে চৌধুরী পারভেজ এলাহী দাবি করেছিলেন, বিষয়টি মীমাংসিত হওয়ার পরেই মাওলানা ফজলুর রহমান ইসলামাবাদের অবস্থান স্থগিত করেছেন।

তার এমন বক্তব্যের বিরোধিতা করে মাওলানা ফজলুর রহমান বলেন, সরকারের সঙ্গে আমাদের কোনো চুক্তি বা সমঝোতা হয়নি। আমরা আমাদের প্ল্যান বি এর আওতায় সারা দেশের মহাসড়কে অবস্থান কর্মসূচী ঘোষণা করেছি।

ডেইলি জং অবলম্বনে আবদুল্লাহ তামিম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ