সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

চট্টগ্রাম গ্যাস লাইন বিস্ফোরণে ভবন ধস, নিহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : চট্টগ্রামের পাথরঘাটায় গ্যাস লাইনের বিস্ফোরণে একটি ভবনের দেয়াল ধসে নারী ও শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। এতে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।

রোববার (১৭ নভেম্বর) সকাল ৯টায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট কাজ করছে।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্যাস লাইন বিস্ফোরণে ভবনের দেয়াল ধসে নারী ও শিশুসহ ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধসহ আহত হয়েছেন আরো ২৫ জন। সবাইকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ফায়ার সার্ভিস কাজ করছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক জসিম জানান, আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভবনের সামনে থাকা পথচারীও আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

তিনি আরও জানান, এখনও উদ্ধার কাজ চলমান। দেয়ালের নিচে আরও কেউ চাপা পড়ে আছে কিনা আমরা খুঁজে দেখছি। ভবনের নিচ তলায় এ ঘটনা ঘটে। এখানে ৬-৭ সদস্যের এক পরিবার বাস করতেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ