মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

নিখোঁজের ২ দিন পর মেডিকেল ছাত্রের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিখোঁজের দুইদিন পর নয়ন চন্দ্র দে (২৪) নামে ফরিদপুর মেডিকেল কলেজের (ফমেক) পঞ্চম বর্ষের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) সকালে শহর সংলগ্ন মুন্সিবাজার বাইপাস সড়কের পাশে একটি স মিল থেকে গলায় দড়ি ঝুলানো অবস্থায় নয়নের লাশ উদ্ধার করা হয়।

এর আগে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে হোস্টেল থেকে বেরিয়ে নিখোঁজ ছিল নয়ন। মানসিকভাবে বিপর্যস্ততার কারণে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

নয়নের বাড়ি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার আজিজ ফাজিলপুর এলাকায়। তার বাবার নাম মৃত দিলীপ চন্দ্র নাথ। গত শুক্রবার নয়নের নিখোঁজের ব্যাপারে ফমেক কর্তৃপক্ষের তরফ থেকে কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ এসএম খবিরুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার নয়নের পরীক্ষা ছিল। কিন্তু সে অনুপস্থিত ছিল। দুপুর ১টার দিকে ছাত্ররা আমাকে জানায় নয়নকে পাওয়া যাচ্ছে না। পরে সিসি টিভি ফুটেজে দেখা যায় সকাল ৯টার দিকে থ্রি কোয়ার্টার একটি প্যান্ট ও টি শার্ট পড়ে ছাত্রাবাস থেকে বের হয় নয়ন। এ সময় তার মোবাইল ফোন ও মানিব্যাগ রুমে রেখে যায়।

এ ব্যাপারে কোতোয়ালী থানার এসআই এনায়েত হোসেন বলেন, সকাল ৯টার দিকে মুন্সিবাজার বাইপাস সড়কে একটি স মিল থেকে নয়নের লাশ উদ্ধার করা হয়। ময়না তদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে এটি আত্মহত্যা কিনা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ