সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কেউ আইনের ঊর্ধ্বে নন: প্রতিমন্ত্রী ইশরাকের বিষয়ে আইনমন্ত্রী ‘দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, অর্থনীতির সাফল্যের দাবি অর্থহীন’ ঐতিহাসিক ‘ইএসডিপি-এমওসি’ চুক্তি সই, ১ এপ্রিল থেকে কর্মী নেবে জাপান ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে খিদমাতুল ইসলাম পরিষদ বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের কথা ভুলে না যাওয়ার আহ্বান পেপ গার্দিওলার ১৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক এবারও শিশু-কিশোর প্রতিযোগিতার আয়োজন করছে মাসিক নকীব, লেখা আহ্বান রাহাতের মুফতি হওয়ার স্বপ্নের পাশে গাজীপুর জেলা পরিষদ

সন্ত্রাসীমূলক কাজে জড়িত থাকায় সৌদিতে ৩৮ জনের বিচার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের ফৌজদারি আদালত সন্ত্রাসবাদকে সমর্থন ও সন্ত্রাসী কাজ করার অজুহাতে ৩৮ জনকে সাজা দিয়েছে।

সৌদি আরবের রাজধানী রিয়াদের ফৌজদারি আদালত গতকাল মঙ্গলবার (১২ম নভেম্বর) সন্ত্রাসী কাজে জড়িত থাকার অভিযোগে ৩৮ জন সন্দেহভাজনের বিরুদ্ধে প্রাথমিক রায় জারি করেছে।

কোরআন ও সুন্নাহর বিরুদ্ধে তাকফিরি রীতিনীতি প্রচলন, সৌদি সরকার, পণ্ডিতগণ ও সুরক্ষা বাহিনীর বিরুদ্ধে পদক্ষেপ, চরমপন্থি ও সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে আর্থিক সহায়তা প্রদানের জন্য এসকল ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

এছাড়াও সৌদি আদালত এক ব্যক্তির বিরুদ্ধে দেশের অভ্যন্তরে নিরাপত্তা বিঘ্নিত করার লক্ষ্যে একটি গোপন সন্ত্রাসবাদী দল গঠনের অভিযোগ তুলেছে।

যে ব্যক্তি এই দল গঠন করতে চেয়েছিল তাকে ২৫ বছর এবং তার অপর দুই সহযোগীকে যথাক্রমে ২০ বছর ও ১৫ বছর কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এই দলের বাকী সদস্যদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

প্রসঙ্গত, সৌদি আরব মে মাসে সন্ত্রাসী কোষ গঠন এবং জনসাধারণের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ দেখিয়ে ৩৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। তাদের মধ্যে শিয়া অধ্যুষিত এলাকা কাতিফ, রেজা আল-দ্বীন, তালাবুল উলুম শহরের ৩২ জন ছিলো।

এসকল ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকর করার ব্যাপারে মানবাধিকার কেন্দ্রগুলো প্রতিবেদন করেছিল এসকল ব্যক্তিদের মধ্যে অধিকাংশ ব্যক্তিরা সরকার বিরোধী প্রতিবাদ বিক্ষোভে অংশগ্রহণ এবং সন্ত্রাসীদের সমর্থনের কাজে জড়িত ছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ