বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি প্রার্থী হয়েও নির্বাচনে ভোট দিতে পারছেন না অলি আহমদ চলছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন নড়িয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় বৃদ্ধ নিহত তারেক রহমানের নেতৃত্বেই কল্যাণমুখী রাষ্ট্র হবে বাংলাদেশ: মির্জা ফখরুল খুলনায় সাত দিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, ৪ ওয়ার্ডকে রেড জোন ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি

ইতালিতে মসজিদে হামলার পরিকল্পনা, অস্ত্র-বোমাসহ গ্রেফতার ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইতালিতে মুসলমানদের ওপর ও মসজিদে ভয়াবহ হামলার পরিকল্পনা নিয়েছিল দেশটির উগ্রপন্থী ফার রাইট খ্রিস্টানরা। এজন্য তারা মজুদ করে ছিল বিপুল পরিমাণ অস্ত্র, বোমা ও ডেটোনেটর।

এ ঘটনায় মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত দুই খ্রিস্টান মৌলবাদী সন্ত্রাসীসহ ১২ জনকে গ্রেফতার করেছে ইতালি পুলিশ। এসময় উদ্ধার করেছে বিপুল পরিমাণ অস্ত্র।

মুসলমানরা যখন নামাজে থাকবে তখন পুরো মসজিদ উড়িয়ে দেয়ার পরিকল্পনা ছিল তাদের। এ ঘটনায় হতভম্ব ইতালির মুসলমানরা।

ইতালি পুলিশ জানিয়েছে, রাজধানী রোম থেকে ১৮৬ কিলোমিটার উত্তরে সিয়ানা এরিয়ায় একযোগে মুসলমানদের গ্রান্ড মসজিদে হামলার পরিকল্পনা করে এসব উগ্রবাদী, মৌলবাদী ফার রাইট খ্রিস্টানরা।

দেশটির পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদ পেয়ে ইতালির ফ্লোরেন্স ও সিয়ানা এরিয়ার পুলিশের বিশেষ ইউনিট অভিযান চালিয়ে ফার রাইট গ্রুপের দুই খ্রিস্টানকে গ্রেফতার করে। এ ভয়াবহ হামলার পরিকল্পনার সাথে প্রত্যক্ষ জড়িত ১০ জনকে গ্রেফতার করার জন্য বিশেষ অভিযানে নেমেছে ইতালির গোয়েন্দা পুলিশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ