মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

সৌদিতে নারী শ্রমিক পাঠানো বন্ধের দাবি বিরোধী এমপিদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরব, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে অবিলম্বে নারী শ্রমিক পাঠানো বন্ধের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। নারী শ্রমিকদের উপর শারীরিক নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরে এ দাবি জানান তারা।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে বিষয়টি নিয়ে প্রশ্ন করেন বিরোধীদলীয় সংসদ সদস্য জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু, কাজী ফিরোজ রশীদ ও সুলতান মনসুর আহমেদ। তারা প্রত্যেকই নারী শ্রমিক পাঠানো বন্ধের দাবি করেন।

জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, বিষয়টি নিয়ে আপনারা যতটা চিন্তিত, আমরা এর চেয়ে বেশি চিন্তিত।

সুলতান মনসুর আহমেদ প্রশ্ন রেখে বলেন, দেশের মান-মর্যাদা ঐতিহ্য রক্ষার স্বার্থে মহিলা শ্রমিক না পাঠিয়ে পুরুষ শ্রমিককে পাঠান, আয় দ্বিগুণ হবে। তাহলে ভালো হবে, দেশের মানও বাঁচবে, আমাদের মান-ইজ্জতও বাঁচবে।

পারিবারিক পরিবেশ সুন্দর থাকবে। দেশের মর্যাদা অক্ষুণ্ণ থাকবে। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। না হলে আমরা দাসত্বের বাংলাদেশে পরিণত হব।

জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, সবকিছু যেভাবে চিন্তা করা হয় সেভাবেই হয়। সৌদি আরব, মালয়েশিয়া- যেখানেই বলেন, শ্রমবাজার অনুযায়ী ওনারা যেভাবে চায় ওই হিসাবেই তো পাঠাতে হবে।

আর না হলে পাঠানোর দরকার নাই। যখন বলা হয় মানুষ পাঠাও, মানুষ চাইলে তো মানুষ পাঠাব। না চাইলে ওখানে ঠেলে তো মানুষ পাঠাতে পারব না। আমরা চেষ্টা করব নারী শ্রমিকরা যেন সম্মানজনভাবে ওখানে চাকরি করতে পারেন। আর যদি একেবারেই না করতে পারে তাহলে দেখব, চিন্তা করব না পাঠাতে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ