মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

‘মসজিদের জন্য ৫ একর জমি ভিক্ষা দেয়ার প্রয়োজন নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন দলের প্রেসিডেন্ট, হায়দ্রাবাদ থেকে তিনি তিনবার আইনসভার নিম্নকক্ষ লোকসভার নির্বাচিত সদস্য, ১৫তম লোকসভায় শ্রেষ্ঠ কৃতিত্বের জন্য ২০১৪ সালে সংসদ রত্ন পুরষ্কার প্রাপ্ত আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, বাবরি মসজিদ নির্মাণে ৫ একর জমি ভিক্ষা দেয়ার প্রয়োজন নেই।

আজ শনিবার সকালে ভারতীয় সুপ্রিম কোর্টের দেয়া বাবরি মসজিদ রায়ের পর প্রতিক্রিয়া ব্যক্ত করে হায়দ্রাবাদের এমপি আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, তিনি সংবিধানকে পুরোপুরি সম্মান করেন, তবে সুপ্রিম কোর্টের এ মামলাটি ত্রুটিমুক্ত নয়। ভারতীয় সুপ্রিম কোর্ট বাবরি মসজিদের জায়গায় মন্দির নির্মাণের নির্দেশ দিয়েছে।

আসাদুদ্দিন ওয়াইসি বলেন, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য লড়াই করে যাচ্ছি, মসজিদের জন্য আমাদের ৫ একর জমি ভিক্ষা দেয়ার দরকার নেই, ভারতের মুসলমানরা মসজিদ নির্মাণের জন্য ৫ একর জমি কেনার ক্ষমতা রাখে।

তিনি আরও যোগ করেন, আমাদের কোনও ভিক্ষাবৃত্তির দরকার নেই, মুসলমানরা মসজিদটি নির্মাণের জন্য জমি কিনতে পারে। তিনি ভারতের মুসলিমদের এ ভিক্ষা গ্রহণ না করার আহ্বান জানান।

উল্লেখ্য, ভারতের সুপ্রিম কোর্ট বাবরি মসজিদ মামলার রায় দিয়েছেন, বাবরি মসজিদের জায়গায় মন্দির নির্মাণ করা হবে। রায়ে বলা হয় মন্দিরের জায়গায় বাবরি মসজিদ নির্মিত হয়েছিল। তাই এ জায়গায় মন্দির নির্মাণ করা হবে। আর মসজিদের জন্য  ৫ একর জমি সরকার দান করবে।

জিও নিউজ অবলম্বনে আবদুল্লাহ তামিম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ