সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

রায়বেন্ড ইজতেমার ২য় পর্ব শুরু, বয়ান করবেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম♦ পাকিস্তানের রাইবেন্ডে তাবলিগ জামাতের বার্ষিক ইজতেমার ২য় পর্ব শুরু হয়েছে আজ।

এর আগে ৬ দিনব্যাপী বার্ষিক এ ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে ৩ নভেম্বর। আজ বৃহস্পতিবার ২য় পর্ব শুরু হয়ে ১০ নভেম্বর রোববার পর্যন্ত চলবে এ ইজতেমা।

রায়বেন্ড মারকাজের দায়িত্বশীল মাওলানা কালিমুল্লাহ জামিল জানান, ইজতেমার দ্বিতীয় পর্বে বয়ান করবেন বিশ্ব তাবলিগ জামাতের মুরব্বিরা।

আজ বৃহস্পতিবার বাদ আসর বয়ান করবেন পাকিস্তান তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা নজর আহমদ। বাদ মাগরিব বয়ান করবেন, মাওলানা ইব্রাহিম দেওলা। শুক্রবার বাদ ফজর বয়ান করবেন, মাওলানা আব্দুল রহমান মুম্বাই।

বাদ জুমা বয়ান করবেন মাওলানা ইসমাইল, বাদ আসর বয়ান করবেন বাংলাদেশের তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা ফারুক আহমদ। বাদ মাগরিব মাওলানা আহমদ লাট, শনিবার বাদ ফজর বয়ান করবেন, বাংলাদেশ মারকাজের মুরব্বি মাওলানা জুবায়ের আহমদ, শনিবার বাদ জোহর বয়ান করবেন প্রখ্যাত দায়ি মাওলানা তারিক জামিল।

শনিবার বাদ আসর বয়ান করবেন, ইন্ডিয়া মারকাজের মুরব্বি মাওলানা জুবায়ের হুসাইন। বাদ মাগরিব মাওলানা ইব্রাহিম দেওলা।

রোববার হেদায়াতি বয়ান করবেন মাওলানা খুরশিদ, মুনাজাত করবেন মাওলানা ইব্রাহিম।

উল্লেখ্য, লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে কান্নাভেজা মুনাজাতের মাধ্যমে শেষ হয়েছিলো বার্ষিক ইজতেমার ১ম পর্ব। ইজতেমার শেষ দিনে মাওলানা ইব্রাহিম সমাপনী দোয়া করেন।

পাকিস্তানে প্রতিবছর দুই পর্বে ৬ দিনের এ ইজতেমা অনুষ্ঠিত হয়। এ বছর প্রথম পর্ব শুরু হয়েছিলো ৩১ অক্টোবর। দ্বিতীয় পর্ব শুরু হয়েছে আজ ৭ নভেম্বর। আখেরি মুনাজাতের মাধ্যমে এ ইজতেমা শেষ হবে ১০ নভেম্বর রোজ রোববার।

সামা টিভি, রায়বেন্ড তাবলিগ মারকাজ অবলম্বনে আবদুল্লাহ তামিম 

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ