সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
মেক্সিকোর উদ্দেশে ইরান ফুটবল টিম, ফ্লাইটে ওঠার আগে কোরআনে চুমু কুষ্টিয়ায় আরবিতে ‘বিসমিল্লাহ’ লিখিত কাফনের কাপড়,  কুফরি বা জাদুটোনার আশঙ্কা ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ইরাকে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯ বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী

পদত্যাগ ছাড়া জমিয়তের সব দাবি মেনে নিতে চান ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পদত্যাগ ছাড়া অন্য সব দাবি মেনে নিতে বিরোধী দলগুলোর সাথে দলের নেতাকর্মীদের আলোচনা চালিয়ে যাওয়ার আদেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

সরকারের পক্ষ থেকে গঠিত মধ্যস্থতাকারী কমিটি মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করে। এসময় পদত্যাগ ছাড়া বিরোধীদের সব দাবি মেনে নেয়ার আশ্বাস দেন তিনি।

পাকিস্তানের জিও নিউজ জানিয়েছে, প্রধানমন্ত্রী আদেশ দিয়েছেন তার পদত্যাগ বাদ দিয়ে সংবিধান অনুযায়ী বিরোধীদের সমস্ত বৈধ দাবি মানা হোক।

প্রধানমন্ত্রী হাউসে প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খট্টকের নেতৃত্বে বৈঠকে সিনেট চেয়ারম্যান সাদিক সানজারি, স্পীকার আসাদ কায়সার ও ধর্ম বিষয়ক মন্ত্রী নুরুল হক কাদেরি উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ইমরান খানকে হটাতে জমিয়তে উলামায়ে ইসলামের (ফ) প্রধান মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে দেশটির বিরোধী দলগুলি রাস্তায় নেমেছে। ওই আন্দোলনকে আজাদী মার্চ নামে অভিহিত করা হয়েছে।

রবিবার সন্ধ্যার মধ্যে প্রধানমন্ত্রী ইমরান খানকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছিলেন মাওলানা ফজলুর রহমান। কিন্তু প্রধানমন্ত্রী ইমরান খান পদত্যাগ করবেন না বলে জানিয়ে দিয়েছেন। তবে চলমান আজাদী মার্চ নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে সরকারের বিশেষ কমিটি ও বিরোধী দলগুলোর রাহবার কমিটি দফায় দফায় বৈঠক করছে।

সূত্র:  জিয়ো নিউজ

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ