মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

বাবরি মসজিদ নিয়ে আদালতের সিদ্ধান্ত মেনে নেয়া হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নয়া দিল্লিতে বাবরি ও অযোধ্যার সম্পত্তির বিষয়ে সুপ্রিম কোর্টের রায়ের আগে আইনশৃঙ্খলা রক্ষার জন্য জমিয়তে ওলামায়ে হিন্দ কার্যালয়ে মুসলিম দলগুলির বৈঠকে আহ্বান জানানো হয়েছে।

ইসলামিক মিডিয়া দেওবন্দের বরাতে জানা যায়, ইসলামিক দলগুলোর এ সভায় উপস্থাপিত উলামায়ে কেরাম বিভিন্ন বিষয় আলোচনা করেন। তাদের প্রাথমিক প্রস্তাবটি ছিলো বাবরি মসজিদ পুনরুদ্ধারের পুনর্নির্মাণের কথা উল্লেখ করা হোক বা না হোক আমাদের মূল বিষয় লাক্ষ্য রাখতে হবে আইন-শৃঙ্খলা রক্ষা করা। সরকারের রায় মেনে ঠাণ্ডা মাথায় আমাদের খেলতে হবে।

পরামর্শের সভাপতি মাওলানা নাভিদ হামিদ বলেন, আমরা এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছিনি, তবে আদালতের যে সিদ্ধান্তই আসুক না কেন এটিকে সম্মান করা আমাদের কর্তব্য।

সভায় আরো উপস্থিত ছিলেন, জমিয়তে ওলামায়ে হিন্দের প্রধান মাওলানা সৈয়দ আরশাদ মাদানী জম্মু-ই-হাদিসের আমির মাওলানা আসগর আলী মেহেদী সালাফি, জাতীয় সংখ্যালঘু কমিশনের প্রাক্তন প্রধান হাবিবুল্লাহ, সাবেক সংসদ সদস্য শহীদ সিদ্দিকী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। সভায় মুসলিম সাংসদদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু কেউ অংশ নিতে পারেনি।

ইসলামিক মিডিয়া দেওবন্দ অবলম্বনে আবদুল্লাহ তামিম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ