শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ হচ্ছে টুইটারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সব ধরনের রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। সংস্থাটির দাবি, ‘মানুষের রাজনৈতিক বিশ্বাস কিনতে নয় অর্জন করতে হয়।’

বৃহস্পতিবার সংস্থাটির প্রধান নির্বাহী জ্যাক ডরসি এক টুইটবার্তায় বলেন, ইন্টারনেট বিজ্ঞাপন খুবই শক্তিশালী আর এটি ব্যবসায়ীদের জন্য খুবই কাযর্ক। তবে এই শক্তিমত্ত্বাটিই রাজনীতির জন্য ঝুঁকিপূর্ণ।

ডরসি বলেন, নিষেধাজ্ঞার অন্যতম একটি কারণ হচ্ছে সহজেই যাতে কেউ কনো বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিতে না পারে। এ জন্য আমরা আমাদের সিস্টেমগুলোকে নতুন করে আপডেট করছি।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এই নিষেধাজ্ঞা আগামী ২২ নভেম্বর থেকে কার্যকর করা হবে এবং এর সম্পূর্ণ বিবরণী পাওয়া যাবে আগামী ১৫ নভেম্বর।

এর আগে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক জানিয়েছিলো তারা রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধের পক্ষে নয়।

এমন সময় টুইটারের এই অবস্থান রাজনীতিবিদদের জন্য বিশেষ করে মার্কিন রাজনীতিবিদদের কাছে বড় এক ধাক্কা বলে মনে করছেন অনেকে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ