সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ইরাকে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯ বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা

ক্যামেরুনে ভূমিধসে ৪২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অতিবৃষ্টির কারণে ভূমিধসে ক্যামেরুনে প্রাণ হারিয়েছেন অন্তত ৪২ জন। এদের মধ্যে ২৬ জন শিশু ও ৪ জন সন্তানসম্ভবা নারীও আছেন।

জানা গেছে, ভূমিধসে অনেকে নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এখনও চাপা পড়া মাটি ও ধ্বংসস্তুপের নিচে প্রাণের সন্ধান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

সোমবার স্থানীয় সময় রাত ১০টায় পশ্চিমাঞ্চলের বাফৌসাম শহরে প্রবল বৃষ্টিপাতে ধসে পড়ে পাহাড়ের একাংশ। এসময় অনেকেই ঘুমিয়ে পড়েন ওই এলাকায়। তাই ধসের সময় শিশুদের নিয়ে সরে যাওয়ার সময় পাননি কেউ।

এই ঘটনায় শোকাবহ পরিস্থিতি তৈরি হয়েছে দেশটিতে। নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছেন প্রেসিডেন্ট পল বিয়া।

খবরে বলা হয়, নিখোঁজদের সন্ধানে বৃহস্পতিবার তৃতীয়দিনের উদ্ধার কার্যক্রমে আরও কর্মী যোগ দেবেন। সূত্র: সিএনএন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ