মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

রক্ত শূণ্যতায় নওয়াজ শরিফের শারীরিক অবস্থার অবনতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার রক্তের পস্নাটিলেট আশঙ্কাজনক হারে কমতে শুরু করেছে। ফলে তার হৃৎযন্ত্রে সমস্যা থাকার পরেও এর চিকিৎসা বন্ধ রাখতে বাধ্য হয়েছেন তারা।

গত সপ্তাহে লাহোরের সার্ভিসেস হাসপাতালে ভর্তি করা হয় ৬৯ বছর বয়সী নওয়াজ শরিফকে। কারাগারে থাকা অবস্থায় হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে হাসপাতালে নেয়া হয়।

সোমবার নতুনভাবে করা পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টে বলা হয়েছে, নওয়াজের রক্তের পস্নাটিলেট ৪৫ হাজার থেকে একদিনেই ২৫ হাজারে নেমে গেছে। সাধারণত স্বাভাবিক অবস্থায় পস্নাটিলেটের মাত্রা এক লাখ ৫০ হাজার থেকে চার লাখ পর্যন্ত থাকে।

চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা এখনো আশঙ্কাজনক। তিনি সুস্থ না হওয়া পর্যন্ত তাকে হাসপাতালে থাকতে হবে।

এদিকে, লাহোরে চিকিৎসাধীন অবস্থায় রোববার নতুন করে তার বুকে ব্যথা উঠেছিল। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা জানিয়েছেন, তাকে এই মুহূর্তে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া যাবে না।

তার আরও কিছুদিন চিকিৎসা নেয়া প্রয়োজন। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কাও প্রকাশ করেছেন।

এদিকে, কারাবন্দি নওয়াজ শরিফের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ের দায় সরকারি প্রতিনিধিদের নিতে হবে বলে সম্প্রতি জানিয়েছিল ইসলামাবাদের উচ্চ আদালত। আদালতের এমন অবস্থান সামনে আসার পর এই প্রসঙ্গে মুখ খুলেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, কারও জীবনের নিশ্চয়তা দিতে পারেন না তিনি।

গত বছরের ডিসেম্বরে আল-আজিজিয়া দুর্নীতি মামলায় পাকিস্তানের ক্ষমতাচু্যত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে সাত বছরের কারাদন্ড দেয়া হয়। চলতি বছরের মার্চে চিকিৎসাজনিত কারণ দেখিয়ে জামিন আবেদন করলে আদালত তাকে ছয় সপ্তাহের জামিন দেয়।

জামিনের মেয়াদ শেষের আগে চিকিৎসাজনিত কারণ ও বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আদালতে আবেদন করলে তা প্রত্যাখ্যাত হয়। তারপর থেকেই সাজা ভোগ করছেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ