মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

মোদিকে আবারও না বলে দিল পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে দিতে আবারও অস্বীকার জানাল পাকিস্তান। ২৮-২৯ অক্টোবর সৌদি আরব সফরের জন্য ওই অনুমোদন চাওয়া হয়েছিল।

জানা যায়, পাকিস্তানি সরকারি কর্মকর্তারা রোববার (২৭ অক্টোবর) জানান, সিদ্ধান্তটি ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনে পৌঁছে দেয়া হয়েছে।

এদিকে যেকোনো স্বাভাবিক দেশ নিয়মিতভাবে মঞ্জুর করা ভিআইপি বিশেষ ফ্লাইটের অনুমতি দিলেও পাকিস্তান তা আবারও প্রত্যাখ্যান করায় ভারত দুঃখপ্রকাশ করেছে বলে সরকারি সূত্র জানিয়েছে।

আমরা এ ধরনের প্রত্যাখ্যান করার বিষয়টি প্রাসঙ্গিক আন্তর্জাতিক বেসামরিক বিমান কর্তৃপক্ষের কাছে উত্থাপন করব।

পাকিস্তানের উচিত হবে সুপ্রতিষ্ঠিত আন্তর্জাতিক রীতি অনুসরণ করা। তাদের একতরফা সিদ্ধান্ত গ্রহণের অভ্যাসও পুনঃবিবেচনা করা উচিত।

গত মাসেও মোদিকে পাকিস্তানের ওপর দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে যাওয়ার এবং ফিরে আসার অনুরোধ প্রত্যাখ্যান করেছিল পাকিস্তান।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি জানান, কাশ্মীর পরিস্থিতি এবং কাশ্মীরে ভারতের পরিচালিত বর্বরতা ও নৃশংসতা বিবেচনা করে পাকিস্তান ওই অনুরোধ প্রত্যাখ্যান করে।

চলতি মাসের প্রথম দিকে একই কারণে ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দকেও পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে দেয়নি ইসলামাবাদ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ