রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮


আমিরাতে সড়ক দুর্ঘটনা, বাংলাদশি বাংলাদেশি প্রকৌশলীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় আব্দুল জব্বার (৩৫) নামে বাংলাদেশি এক প্রকৌশলী নিহত হয়েছেন।

রোববার স্থানীয় সময় সকালে আমিরাতের ফুজাইরায় এ দুর্ঘটনা ঘটে। সকালে নিজে গাড়ি চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

জব্বারের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায়। তবে আরব আমিরাতের দিব্বায় পরিবার নিয়ে থাকতেন তিনি। প্রায় ৯ বছর আগে আমিরাত আসেন আব্দুল জব্বার। এক মাস বয়সের একটি সন্তান রয়েছে জব্বারের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ