সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন

বাবরি মসজিদ ইস্যুতে কংগ্রেসের মুখে বিজেপির সুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অযোধ্যায় বাবরি মসজিদ ইস্যুতে বিজেপির মতো কথা বলেছেন কংগ্রেসের দুই শীর্ষ নেতা যতীন প্রসাদ ও উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত। যতীন এক সময় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন।

নভেম্বরে আযোধ্যা জমি সংক্রান্ত মামলার রায় দিতে পারে ভারতের সুপ্রিম কোর্ট। তার আগে বিষয়টি নিয়ে ভারতে আলোচনা তুঙ্গে।

যতীন প্রসাদ বলেন, ‘একজন হিন্দু হয়ে আমি অবশ্যই চাইব অযোধ্যায় রাম মন্দির গড়ে উঠুক। তবে আদালত যা রায় দেবে তা সবার মেনে নেওয়া উচিত। যত দ্রুত রায় প্রকাশ পাবে ততই ভাল।’

উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতের কথায়, ‘কেবল হিন্দুরাই নয়, দেশের মুসলিম ভাইদের প্রশ্ন করা হলেও তারা বলবেন অযোধ্যায় রাম মন্দির গড়ে উঠুক।’

প্রসাদ ও রাওয়াতের মন্তব্য নিয়ে বেশ বিপাকে পড়েছে কংগ্রেস। এই ইস্যু নিয়ে ভারতের ঐতিহ্যবাহী দলটি সব সময় কৌশলী অবস্থানে থাকে।

দলের প্রবীণ নেতা সালমান খুরশিদের মতে, ‘আমাদের সবার সুপ্রিম কোর্টের উপর ভরসা রাখা উচিত। আদালতের রায়ই এই বিতর্কিত ইস্যুর মতভেদ দূর করতে পারে।’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ