মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

ফের কাশ্মীরে গ্রেনেড হামলা, আহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত শাসিত কাশ্মীরের শ্রীনগরের করন নগরে গ্রেনেড হামলায় ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) ছয় সদস্য আহত হয়েছেন।

শনিবার (২৬ অক্টোবর) রাতে করন নগরের চেকপোস্টে পাহারার দায়িত্বে থাকাকালীন তাদের ওপর এ হামলার ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়েছেন সিআরপিএফ-এর ৬ নিরাপত্তী রক্ষী।

প্রতিবেদনে আরও বলা হয়, হামলার জবাবে শূন্যে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে সিআরপিএফ। গ্রেনেড হামলার পর সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে হামলাকারীর পরিচয় জানা যায়নি।

এদিকে হামলার কথা ছড়িয়ে পড়ামাত্র ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়, এ নিয়ে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি ২০১৮ থেকে ২০১৯-এর মধ্যে ৩২৮ বার জম্মু ও কাশ্মীরে হামলা চালিয়েছে।

উল্লেখ্য, গত ১২ অক্টোবর শ্রীনগরে গ্রেনেড হামলায় সাতজন সাধারণ মানুষ আহত হয়। জম্মু-কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে গ্রেনেড হামলা হয়। শ্রীনগরের লাল চক থেকে কয়েক মিটার দূরে হরি সিংহ হাই স্ট্রীট মার্কেটে গ্রেনেড ছোড়ে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ